আবির হোসেন সজল : ঈদযাত্রায় গত ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটি তথ্যমতে, গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭৪ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের থেকে বেশি বলেও জানিয়েছে সংগঠনটি।
তাদের তথ্যমতে, গত বছর ঈদুল ফিতরের সময় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এবারের ঈদযাত্রা শেষ হবে ২৮ মার্চ। এরপর সংগঠনটি পক্ষ থেকে ঈদযাত্রার দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
প্রসঙ্গত, এবারের ঈদযাত্রায় বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গত ২১ মার্চ ঈদের দিন দিবাগত রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে, ১৯ মার্চ বিকালে সদরঘটে দুই লঞ্চের মধ্যে পড়ে দুই জন নিহত হন। সর্বশেষ ২৫ মার্চ ফিরতি ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ২৬ জন নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


