সাইফুল ইসলাম : মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির সাইলেন্সার পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে হঠাৎ এ ঘটনা ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Paturia

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের ব্যস্ত সময়ে ফেরিটি ঘাটে অবস্থান করছিল। এ সময় হঠাৎ ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ভীত হয়ে পড়েন। অনেকে দ্রুত ফেরির নিরাপদ স্থানে সরে যান। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান জানান, এটি মূলত ফেরির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও এদিন আগুনের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ফেরির ধোঁয়া নির্গমনের লাইনে জমে থাকা কার্বণের কারণে এ ধরনের আগুনের সৃষ্টি হয়, যা প্রযুক্তিগতভাবে অস্বাভাবিক নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা হয়।

তিনি আরও জানান, সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় হোস পাইপ ব্যবহার করেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। তবুও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। কার্বন অপসারণের কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই ফেরিটি আবার চলাচলের উপযোগী করা হবে।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ফেরিঘাটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google