Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এবার যুবদল কর্মীকে হত্যা
বিভাগীয় সংবাদ রাজশাহী

এবার যুবদল কর্মীকে হত্যা

By Rithe RoseJanuary 9, 20262 Mins Read

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

যুবদল কর্মী

Advertisement

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলা যুবদলের কর্মী। এ ছাড়াও তিনি উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম কালবেলাকে বলেন, যুবদলের কর্মী ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব চলছিল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকারপাড়া রাস্তার মোড়ে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

নিহতের বাবা মো. আলম মণ্ডল বলেন, দীর্ঘদিন থেকে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের একটা বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। আমি ছেলে হত্যার বিচার চাই।

এদিকে প্রতিপক্ষ মোস্তাফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি জানান, বেশকিছু দিন থেকে স্থানীয় ইয়ানুর ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও সেই বিরোধ মীমাংসা হয়েছিল। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমরা প্রাণে বেঁচে যাই।

পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই নুরুন নবী কালবেলাকে জানান, পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa