Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফের আলোচনায় ইমরান খানের পত্নী বুশরা বিবি
আন্তর্জাতিক

ফের আলোচনায় ইমরান খানের পত্নী বুশরা বিবি

By Shamim RezaApril 10, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তার পর মধ্যরাতের অনাস্থা ভোটে গদি হারান পাকিস্তানের ইমরান খান। এর মধ্যে দিয়ে দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে বিদায় নেয়ার প্রথম নজির গড়েন ইমরান।

ইমরান খানের পত্নী বুশরা বিবি

সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার ইমরান খানের রাজনীতিতে নাটকীয় উত্থান যেমন আলোচিত, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের কেন্দ্রেই থেকেছেন তিনি। ইমরান খানের জীবনে নারীদের প্রভাব অনেক। বলা হয়ে থাকে ইমরানের প্রধানমন্ত্রী হবার পেছনে তার বর্তমান স্ত্রী বুশরা বিবির ব্যাপক অবদান রয়েছে।

এমনও কথা রয়েছে, নেপথ্যে থেকে বুশরা বিবিই পাকিস্তান চালাতেন। তাই বিরোধীরা বলছেন, ইমরানের গদি বাঁচাতেও বেশ তৎপর ছিলেন বুশরা। ‘কালো জাদু’ থেকে তুকতাক আর ডাইনিবিদ্যা চর্চার জন্য বুশরা বিবির আরেক পরিচয় ছিলো পিঙ্কি পিরনি। কট্টর ইসলামপন্থী হিসাবেও বুশরার খ্যাতি রয়েছে।

Advertisement

২০১৮ সালে পাকিস্তানে একটি ঘরোয়া অনুষ্ঠানের ইমরান ও বুশরার বিয়ে হয়। বিয়ের আসর বসেছিলো বুশরার সবচেয়ে কাছের বান্ধবী ফারহা খানের বাড়িতে। এই ফারহা খান দুদিন আগে পাকিস্তান থেকে দুবাইতে উড়ে গেছেন। যাবার সময় স্যুটকেস ভর্তি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বুশরা ইমরানের তৃতীয় স্ত্রী। এর আগে ইমরান ১৯৯৫ সালে বিয়ে করেন ব্রিটিশ নারী জেমেইমা গ্লোডস্মিথকে। ২০১৪ সালে আবার বিয়ে করেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খানকে। আবার ইমরান খানও বুশরা বিবির প্রথম স্বামী নন। ১৯৮৯ সালে তিনি খাওয়ার মানেকা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। মানেকা আবার বেনজির ভুট্টো আমলের এক মন্ত্রীর ছেলে।

২০১৭ সালে মানেকার সঙ্গে বুশরা বিবির বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম বিবাহ সূত্রে বুশরার তিন কন্যা এবং দুই পুত্র সন্তান রয়েছে। বুশরাকে বিয়ের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। আর এই বিষয়টি নাকি বুশরা ওরফে পিংকি পিরানি আগেই বলে দিয়েছিলেন।

পাকিস্তানে এখন যা ঘটতে পারে

ভবিষ্যদ্বাণী মিল যাওয়ায় বুশরার প্রতিটি কথা মেনে চলতে শুরু করেন ইমরান। বিয়ের পর দলে সমান্তরাল শাসন চলাতে শুরু করেন ইমরানের স্ত্রী। দলে তাকে ‘গডমাদার’ বলা হত। কানাডাবাসী পাক লেখক তারেক ফতেহ একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, বুশরা বিবি যা বলেন, তা অক্ষরে অক্ষরে মেনে চলেন ইমরান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa