আবারও বাবা হলেন শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমার। সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

অ্যাটলি এক পোস্টে লিখেছেন, “আমার ছেলে এখন বড় দাদা হয়েছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।
আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।”
এর আগেই চলতি বছরে পরিচালক জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্ত্রী প্রিয়া।
দক্ষিণ ভারতীয় সিনেমায় একের পর এক সফল ছবি উপহার দেওয়া অ্যাটলি বলিউডে অভিষেক করেন শাহরুখ খানকে নিয়ে নির্মিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে।
বর্তমানে অ্যাটলি ব্যস্ত রয়েছেন নতুন ছবি রাকা নিয়ে। এতে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জানা গেছে, সদ্য বাবা হওয়ার আনন্দের মধ্যেই দ্রুত শুটিং সেটে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


