Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আবারও বাড়লো আলু-পেঁয়াজ-কাঁচামরিচের দাম
বিভাগীয় সংবাদ রংপুর

আবারও বাড়লো আলু-পেঁয়াজ-কাঁচামরিচের দাম

By Shamim RezaOctober 25, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরের বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। অপরিবর্তিত রয়েছে ডিম, চাল, ডাল, চিনি ও পোলট্রি মুরগির দাম। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় কমছে না সবজির দাম।

আলু-পেঁয়াজ-কাঁচামরিচ

Advertisement

রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা এবং দুই সপ্তাহ আগে ছিল ৭৫-৮০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া কার্ডিনাল আলু ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা, সাদা দেশি আলু ৬৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, শিল আলু ৭০-৭৫ টাকা এবং ঝাউ আলু আগের মতোই ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে ২০-৩০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। ১৪০-১৫০ টাকা থেকে বেড়ে ১৬০-১৮০ কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৪৯-৫০ টাকা, দেশি আদা (নতুন) ২৩০-২৪০ টাকা, ভারতীয় আদা ২২০-২৪০ টাকা, প্রতিকেজি টমেটো আগের মতোই ১১০-১২০ টাকা, গাজর ১১০-১২০ টাকা, প্রতিপিস চালকুমড়া ৫৫-৬০ টাকা, চিকন বেগুন ৫৫-৬০ টাকা, গোল বেগুন ৭৫-৮০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, লেবু প্রতিহালি ১২-১৫ টাকা, শুকনা মরিচ ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ (আকারভেদে) ৪৫-৫০ টাকা, ধনেপাতার দাম বেড়ে ১৮০-২০০ টাকা, কাঁচকলা প্রতিহালির দাম বেড়ে ৩০-৪০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৪০-৪৫ টাকা, ঝিঙে ৭০-৮০ টাকা, দুধকুষি ৬৫-৭০ টাকা, পটল ৬৫-৭০ টাকা, ঢেঁড়স ৬৫-৭০ টাকা, কাঁকরোল বেড়ে ৬৫-৭০ টাকা, কচুরলতি ৭০-৮০ টাকা, কচুরবই ৬৫-৭০ টাকা, শিম ১৫০-১৬০ টাকা, বাঁধাকপি ৬০-৭০ টাকা, ফুলকপি ১১০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, দেশি রসুন আগের মতোই ২২০-২৪০ টাকা ও ভারতীয় রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকায়।

মুলাটোল বাজারের সবজি বিক্রেতা শরিফ মিয়া বলেন, সবজি উৎপাদন করতে যেসব জিনিসের প্রয়োজন হয় তার দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পরিবহন খরচ। এসব কারণে সবজি আমদানি করা না হলেও দাম কমছে না। শীতকালীন সবজি আসতে শুরু করলেও তা চাহিদার তুলনায় কম। ফলে দাম কমছে না।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০-৩১০ টাকা এবং দেশি মুরগি ৪৩০-৪৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস আগের মতোই ৭০০-৭২০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতোই ৪৮-৫০ টাকা, পাইজাম ৫৫ টাকা, জিরাশাইল ৬০ টাকা, বিআর২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৬৮-৭০ টাকা ও নাজিরশাইল সামান্য কমে ৭৮-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আরও দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের দরেই ১৩৫-১৪০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা ও খোলা আটা ৪৫ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৫০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭০-১৭৫ টাকা এবং দুই লিটার ৩৫৮-৩৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বয়স ৩০ এর আগেই দরকার ৩০টি অভিজ্ঞতা

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa