Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো মুরগি ও রসুনের দাম
জাতীয়

সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো মুরগি ও রসুনের দাম

By Shamim RezaJuly 28, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক : সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা ও সোনালি মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। চাহিদা বাড়ায় মুরগির দাম বেড়েছে জানিয়েছেন বিক্রেতারা। রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি অবশ্য ব্রয়লার মুরগি কিছুটা কম দামে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি করছে। ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

রসুন ও মুরগী

Advertisement

সরবরাহ সংকট না থাকলেও ঈদের পর থেকে বাড়ছে রসুনের দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে রসুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। বেশ কিছু সবজি কিছুটা কম দামে বিক্রি হচ্ছে।

তবে সরবরাহ বাড়লেও মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, মাছের দাম বাড়ায় মুরগির চাহিদা বেড়েছে। এতে বাড়তে শুরু করেছে মুরগির দাম।

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয় ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৭০ থেকে ২৮০ টাকা।

গতকাল কারওয়ান বাজারের ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মুরগির চাহিদা অনেক বেড়েছে। এতে বাজারও চড়ছে। এখন ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি করেছি ১৬০ থেকে ১৬৫ টাকায়।

সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ২৭০ থেকে ২৮০ টাকা।’

রসুনের দাম বেড়েছে :

সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা চীনা রসুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। দেশি রসুনের দাম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা ও চীনা রসুন ২০০ থেকে ২৪০ টাকা। টিসিবির বাজারদরেও দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

রাজধানীর বাড্ডা বাজারের ভাই ভাই স্টোরের ব্যবসায়ী আব্দুল মতিন কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে দেশি রসুনের সরবরাহ কমার কারণে আমদানি ও দেশি দুই ধরনের রসুনের দাম বেড়েছে। দেশি রসুন প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় এবং আমদানি করা বড় চীনা রসুন ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি করছি।’

পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা। তবে আমদানি করা কিছুটা নিম্নমানের পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় কেজি দরেও বিক্রি করতে দেখা গেছে।

আদার দাম কিছুটা কমে আমদানি করা কেরালা জাতের আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, যা এক মাস আগেও ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা। প্যাকেটজাত চিনির সরবরাহ বন্ধ। খোলা চিনি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ :

বাজারে সরবরাহ সংকট না থাকলেও এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। চাষের বড় সাইজের তেলাপিয়া প্রতি কেজি ২৪০ থেকে ২৬০ টাকা, মাঝারি ও ছোট সাইজের তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা। বড় পাঙাশ ২২০ থেকে ২৪০ টাকা ও ছোটগুলো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের ছোট রুই বা নলা মাছের কেজি ২৪০ থেকে ২৬০ টাকা, এক কেজি রুই ৩২০ থেকে ৩৪০ টাকা, দুই কেজি রুই ৩৮০ থেকে ৪০০ টাকা। বড় কাতলা মাছ ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা মাছ ৬৫০ থেকে ৭০০ টাকা, মাঝারি চিংড়ি মাছ কেজি ৮০০ থেকে ৯০০ টাকা।

মিটারের এই ছোট্ট লাল বাতিটির জন্য প্রতি মাসে যত টাকা বিল আসে

বেশ কিছু সবজির দাম কমেছে :

সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম কমেছে। ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পটোল কেজি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ কেজি ১৮০ থেকে ২০০ টাকা, বেগুন মানভেদে ৫০ থেকে ৮০ টাকা, টমেটো ২৫০ থেকে ২৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা ও কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa