Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলুন
আন্তর্জাতিক

আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলুন

By Shamim RezaJanuary 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালির ওপর দিয়ে আবারও ছয়টি চীনা বেলুন উড়ে গেছে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বেলুন

Advertisement

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রবিবার তারা তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া আরও ছয়টি চীনা বেলুন শনাক্ত করেছে। এ নিয়ে গত দেড় মাসের মধ্যে পঞ্চমবারের মতো চীনা বেলুন ঢুকে পড়ল তাইওয়ান প্রণালিতে।

চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় এর সমালোচনা করেছিল। চীনা এসব বেলুন বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য চীনকে অভিযুক্ত করেছিল।

রয়টার্স বলছে, গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে জোরেশোরে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে।

সোমবার (২২ জানুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় চীনা সামরিক কার্যক্রমের দৈনিক আপডেটে বলেছে, রোববার চীনের ছয়টি বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখার ওপর দিয়ে উড়েছে। এর মধ্যে একটি বেলুন তাইওয়ানের দক্ষিণ প্রান্ত দিয়ে দেশটি অতিক্রম করেছে। অদৃশ্য হওয়ার আগে বেলুনগুলো পূর্বদিকে যাচ্ছিল।

গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা জানিয়েছে।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। অঞ্চলটি চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে। আর সেটি করতে প্রয়োজনে বলপ্রয়োগও করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছে বেইজিং।

চুলে লালচে ভাব কেন হয়? যা করবেন

তাইওয়ান প্রণালির মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে। কিন্তু তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে চীনা যুদ্ধবিমান, ড্রোন এবং এখন বেলুন নিয়মিতভাবে এটির ওপর দিয়ে উড়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa