Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিভাগীয় সংবাদ রাজশাহী

এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

By Saiful Islamজুলাই 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আলী ওরফে শেখ রাসেল আলী মাসুদ (ভিপি মাসুদ) ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।

Advertisement

শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তার স্ত্রী নাছরিন আক্তার পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) হিসেবে চাকরি করেন।

দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. খাইরুল হক বাদী হয়ে পৃথক এ মামলা দায়ের করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, পাবনা সদরের রামচন্দ্রপুর মহল্লার আব্দুল করিমের ছেলে, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্যের বিশেষ সহকারী ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ওরফে শেখ রাসেল আলী মাসুদকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয় দুদক থেকে।

সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার পর সম্পদ বিবরণী ফরম স্বাক্ষরসহ উত্তোলন করলেও পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করেননি। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে তার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের তথ্য। তার সার্বিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯২৯ টাকার সম্পদের সন্ধান পায় দুদক।

অপরদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শেখ রাসেল আলী মাসুদের স্ত্রী, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি নাছরিন আক্তার দুদকের জারীকৃত সম্পদ বিবরণী ফরম উত্তোলন করলেও কমিশনে দাখিল না করে জ্ঞাত আয়বর্হিভূত ২৭ লাখ ২০০ টাকার সম্পদ ভোগ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. খাইরুল হক বলেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশনের আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি বলেন, ইতিপূর্বে তাদের দুদক থেকে সম্পদ বিবরণী জমাদানের জন্য নোটিশ জারী করা হয়। কিন্তু তারা যথাসময়ে সেই সম্পদ বিবরণী জমা না দিয়ে শাস্তিযোগ্য অপরাধও করেছেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনিত অপরাধ প্রতীয়মান হওয়ায় তাদের (স্বামী ও স্ত্রী) বিরুদ্ধে দুদকের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

শেখ রাসেল আলী মাসুদ বলেন, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে আমাকে বার বার এভাবে হয়রানি করা হচ্ছে। সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

জুন 16, 2026
Latest News
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa