লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে—ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার, সংগীতশিল্পী আইস স্পাইস। শহরটির একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে রাতে বন্ধুদের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই এক নারী এগিয়ে এসে কথা শুরু করেন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায় নাটকীয়ভাবে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে—হঠাৎ আচমকা চড়, তারপরই রেস্টুরেন্টজুড়ে বিশৃঙ্খলা।

আইস স্পাইস

Advertisement

ঘটনার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে অনলাইন জগতে, আর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইস স্পাইসের আইনজীবী। আলোচিত এই ঘটনাকে ঘিরে এখন সরগরম পুরো বিনোদন দুনিয়া।

ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে হঠাৎ করে ওই নারী আইস স্পাইসকে চড় মারেন। এরপরই শুরু হয় হাতাহাতি এবং রেস্টুরেন্টজুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনার পর আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। বিলবোর্ডকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.