Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন অ্যাক্টর অ্যাওয়ার্ডসে বড় জয় ‘সিনার্স’-এর, ঝলমলে হলিউড আসর
বিনোদন

অ্যাক্টর অ্যাওয়ার্ডসে বড় জয় ‘সিনার্স’-এর, ঝলমলে হলিউড আসর

By Mynul Islam NadimMarch 3, 20262 Mins Read

অস্কারের পূর্বাভাস হিসেবে বিবেচিত অ্যাক্টর অ্যাওয়ার্ডস—যা আগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল—নতুন পরিচয়ে ফিরে এসেও ধরে রেখেছে পুরোনো জৌলুস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে অনুষ্ঠিত হয় ৩২তম আসর। সাইলেন্ট হাউস প্রোডাকশন্স প্রযোজিত এ অনুষ্ঠান বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স।

অ্যাক্টর অ্যাওয়ার্ডস

Advertisement

বিশ্বের এক লাখ ৬০ হাজারের বেশি অভিনয়শিল্পীর ভোটে নির্ধারিত এই পুরস্কার বরাবরই শিল্পীদের পছন্দের প্রকৃত প্রতিফলন হিসেবে বিবেচিত।

চলচ্চিত্র শাখায় বড় জয় ‘সিনার্স’-এর

দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত ব্লুজ সঙ্গীতে ভরপুর ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ পেয়েছে বড় জয়। চলচ্চিত্রে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়ের স্বীকৃতি অর্জন করেছে ছবিটি।

এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি. জর্ডান।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য এ সম্মান পেয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ক্লোয়ি জাও।

অ্যাকশন-ভিত্তিক রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন।

ভৌতিক ধাঁচের চলচ্চিত্র ‘ওয়েপন্স’-এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগ্যান।

চলচ্চিত্রে স্টান্ট শিল্পীদলের অনবদ্য অ্যাকশনের স্বীকৃতি পেয়েছে টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’।

অসামান্য ক্যারিয়ার ও মানবিক অবদানের জন্য বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ডকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

টেলিভিশন শাখার বিজয়ীরা

টেলিভিশন বিভাগেও ছিল তারকাদের সাফল্য—

টেলিভিশন চলচ্চিত্র অথবা সীমিত ধারাবাহিকে সেরা অভিনেতা: ওয়েন কুপার (‘অ্যাডোলেসেন্স’)

টেলিভিশন চলচ্চিত্র অথবা সীমিত ধারাবাহিকে সেরা অভিনেত্রী: মিশেল উইলিয়ামস (‘ডায়িং ফর সেক্স’)

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অভিনেতা: নোয়া ওয়াইলি (‘দ্য পিট’)

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অভিনেত্রী: কেরি রাসেল (‘দ্য ডিপ্লোম্যাট’)

সংগীতধর্মী অথবা হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অভিনেতা: সেথ রোগেন (‘দ্য স্টুডিও’)

সংগীতধর্মী অথবা হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অভিনেত্রী: ক্যাথেরিন ও’হারা (‘দ্য স্টুডিও’)

নাট্যধর্মী ধারাবাহিকে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়: ‘দ্য পিট’

হাস্যরসাত্মক ধারাবাহিকে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়: ‘দ্য স্টুডিও’

টেলিভিশনে স্টান্ট শিল্পীদলের অনবদ্য অ্যাকশন: ‘দ্য লাস্ট অব আস’

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের সেরা অভিনয়শিল্পীদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের আসরে। তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী ক্রিস্টেন বেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
সালমান খান

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

June 28, 2026
পরীমণি

কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

June 28, 2026
Kangana Ranaut

ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা

June 28, 2026

Latest News

সালমান খান

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

পরীমণি

কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

Kangana Ranaut

ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা

Kobra

৭০০ সিনেমার ভিলেন এখন পানের বরজ আর গরুর খামারে ব্যস্ত

ankhanka

ভেঙে যাচ্ছে তারকা দম্পতির ১০ বছরের সংসার

porom and piya

পরমব্রতকে বিশেষ বার্তা দিলেন পিয়া, পোস্ট ভাইরাল

সঞ্চিতা

‘আমি মরতে চাই’, মৃত্যুর আগে বান্ধবীকে বলেছিলেন সঞ্চিতা?

lapata-ledij-ovineta

‘লাপাতা লেডিজ’ অভিনেতাকে প্রাণনাশের হুমকি

নোরা ফাতেহি

বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে আসছে সঞ্জয়-নোরার নতুন গান ‘চ্যাম্পিয়ন’

পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

রাস্তায় হেনস্থার অভিযোগে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa