Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আমি দেশে ফিরে আসব দেখি আমাকে কে আটকায়: আদম তমিজী
রাজনীতি

আমি দেশে ফিরে আসব দেখি আমাকে কে আটকায়: আদম তমিজী

By Saiful IslamOctober 3, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, দলীয় শৃঙ্খলা বিরোধী কথা, দলীয় ব্যক্তির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগসহ নানান বিষয়ে একের পর এক পোস্ট করে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আদম তমিজী হক। এবার দেশে ফোরার ঘোষণা দিয়ে হক গ্রুপের এমডি আদম তমিজী হক বলেছেন, ‘আমি দেশে ফিরে আসব দেখি আমাকে কে আটকায়।’

আমি দেশে ফিরে আসব দেখি আমাকে কে আটকায়: আদম তমিজী

Advertisement

মঙ্গলবার (২ অক্টোবর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে আদম তমিজী হক এ কথা বলেন। আদম তমিজী হক লিখেন, ‘বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে। আপনারা এত বড় খেলার কথা বলছেন কিন্তু আপনারা এখন আমার ফেসবুক ব্লক করতে ভয় পাচ্ছেন? আমি বলেছিলাম, যুক্তরাজ্যে আমার স্ত্রীদের আশ্রয় পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকায় (বাংলাদেশ) যাব, দেখি কে আমাকে বিমানবন্দরে থামায়। তারা (আওয়ামী লীগ) যেই হোক না কেনো কেউ আমার পরিবার বা আমার সম্পত্তির পিছনে লাগতে আসবেন না। হক (হক গ্রুপ) আওয়ামী লীগের অনেক আগে থেকে ছিল ও থাকবে এবং আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে বিতাড়িত যাবেন।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।’

এরপর বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বেশ কয়েকদিন ধরে আদম তমিজী হকের ফেসবুক পোস্ট, লাইভ ও ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তমিজী হকের অভিযোগ- গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির লুটপাটের কারণে ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মুখ থুবড়ে পড়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা অবৈধ হস্তক্ষেপ, লুটপাট ও কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজী হক। সে সময় তাকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

July 19, 2026
বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

July 19, 2026
বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

July 19, 2026

Latest News

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

মির্জা ফখরুল

জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানাতে চায় কিছু মহল : মির্জা ফখরুল

জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa