আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদনের জেরে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানির শেয়ারে বড় ধরনের ধস নেমেছে। একইসাথে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’ তথা ‘সেবি’ প্রধান মাধবী পুরী বুচেরও পদত্যাগের দাবি তোলা হয়েছে।

হিন্ডেনবার্গ

Advertisement

হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়, গৌতম আদানির পাচার করা টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। এর আগে আদানির বিরুদ্ধে শেয়ারের দর ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগও তুলেছিল হিন্ডেনবার্গ।

গত বছর হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি কর ফাঁকি দিয়ে ভুয়া কোম্পানি খুলে টাকা পাচার করেছে। ওই অভিযোগের তদন্তভার দেয়া হয়েছিল সেবির ওপরেই। হিন্ডেনবার্গ বোঝাতে চেয়েছে, যার ওপর তদন্তভার, আদানি গোষ্ঠীর সাথে তলে তলে তার আঁতাত রয়েছে।

হিন্ডেনবার্গ বলেছে, তাদের রিপোর্ট প্রকাশের পর ১৮ মাস পার হয়েছে। অথচ আদানির ব্যাপারে সেবি একদম নিশ্চুপ। এ পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি।

হিন্ডেনবার্গের দাবি, মাধবী বুচ ও তার স্বামী মরিশাস ও বারমুডার এমন সব ভুয়া বিদেশী সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন, যেগুলোর সাথে গৌতম আদানির ভাই বিনোদ আদানির প্রত্যক্ষ যোগ ছিল। ২০১৫ সালে এসব বিনিয়োগ করা হয়েছিল। তারপর ২০১৭ সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। ওই রিপোর্টের দাবি, সেই সময়েই নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশী বিনিয়োগ নিজের নামে করে নিয়েছিলেন ধবল।

৬ বছরে ২০ বার বাসা বদল করার কারণ জানালেন নওশাবা

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতজুড়ে। অবশ্য হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন মাধবী পুরী বুচ। তার দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং এসব তাদের চরিত্র হনন করার জন্যই করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.