Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তান কেন মরুভূমিতে খাল কাটছে
আন্তর্জাতিক

আফগানিস্তান কেন মরুভূমিতে খাল কাটছে

By Shamim RezaAugust 26, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম খাল খনন করছে। ২৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের নাম কোশ টেপা খাল। এই খাল এশিয়ার অন্যতম বৃহত্তম নদী আমু দরিয়ার পানি পরিবহন করার জন্য তৈরি করা হচ্ছে। নদীর পানি খালে প্রবাহিত করে প্রায় ৫ লাখ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হবে। সেজন্য কোশ টেপা খালকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম নদী।

Khal

Advertisement

এর ফলে আফগানিস্তানে কৃষি উৎপাদনের সম্ভাবনা বাড়ছে অন্যদিকে আঞ্চলিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এমনকি দেশটি বিদ্যুৎ সুবিধাও হারাতে পারে। এর ফলাফল নির্ভর করবে আমু দরিয়া নদীর পানি প্রবাহের ওপর! খাদ্য সংকটে ভোগা আফগানিস্তান কৃষি উৎপাদান বাড়াতে কোনো প্রকার বিদেশি সহায়তা ছাড়াই এ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। ২০২২ সালের শুরুর দিকে এই খাল খনন শুরু হয়। ৯কোটি দশ লাখ মার্কিন ডলার খরচ করতে হচ্ছে। এই কাজে তারা কোনো বিদেশি সহায়তা পাচ্ছে না। খালটি খননে দেশটির রাজস্বের প্রায় আট শতাংশ খরচ করা হয়েছে। প্রায় ৫ হাজার কর্মী এবং তিন হাজার ভারী যন্ত্র ব্যবহার করে দিনরাত ২৪ ঘণ্টা এই প্রকল্পের কাজ চলছে। খালটির গতিমুখে থাকা বালির পাহাড়গুলো কেটে সমতলে নিয়ে আসা এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খননের কাজ প্রায় একশো কিলোমিটার ছাড়িয়ে গেছে।

বৈশ্বির উষ্ণায়নের কারণে বিশ্বের যেসব দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে আফগানিস্তান সেসব দেশের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। অনিয়মিত বৃষ্টিপাত, ক্ষরা, আকষ্মিক বন্যা— এমন নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে দেশটি। একদিকে কৃষিকাজ ব্যহত হচ্ছে অন্যদিকে মানবিক বিপর্যয়ও দেখা দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রতি ৩ জনের একজন জানে না কখন সে পরবর্তী বেলার খাবার খেতে পারবে। কৃষি উৎপাদন বাড়াতে দেশটির সরকার কোশ টেপা খাল খননের উদ্যোগ নিয়েছে। মরুভূমিও হয়ে যাচ্ছে এই খালের অংশ।

আমু দরিয়া নদীটি তাজিকিস্তান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং আড়াল সাগরে পতিত হয়েছে। যার কারণে প্রাকৃতিকভাবে আফগানিস্তান এই নদীটি থেকে খুব একটা লাভবান হয় না। এজন্য খাল খননের মাধ্যমে আমু দরিয়ার প্রায় ২০ শতাংশ পানি দেশটির মরু অঞ্চলে প্রবাহিত করা হবে। খাল খনন শেষ হলে মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে। চাষের আওতায় আসবে প্রায় সাড়ে পাঁচ লাখ হেক্টর জমি। এর মাধ্যমে আফগানিস্তানের আবাদযোগ্য জমির পরিমাণ এক তৃতীয়াংশ বেড়ে যাবে।

অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয়

আফগানিস্তানের উত্তরাঞ্চলে খাল খননের পরিকল্পনাটি কয়েক দশক ধরেই আলোচনায় ছিল। কিন্তু দেশটি একের পর এক যুদ্ধে জড়িয়ে থাকায় এই প্রকল্পের কাজ সম্পাদনের সক্ষমতা কোনো সরকার পায়নি। তালেবান সরকার এই প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। তবে খাল খননের পর এর পানি প্রবাহ ঠিক রাখা এবং মরুভূমির ভেতর এই খাল রক্ষাণাবেক্ষণ করা বেশ চ্যালেঞ্জের হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এই কৃত্রিম খাল আঞ্চলিক বিবাদও বাড়তে পারে। কারণ উজবেকিস্তানের তুলা চাষে আমু দরিয়া নদীর পানি ব্যবহৃত হয়। কোশ টেপা খালের কারণে আমু দরিয়ার পানি প্রবাহ কমে গেলে উজবেকিস্তানের সরকার আফগানিস্তানে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে পারে। এদিক আফগানিস্তান উজবেকিস্তানের বিদ্যুৎয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল। এমনিতে আফগানিস্তানের কাবুলের বাসিন্দারা দিনে মাত্র দুই ঘণ্টার মতো বিদ্যুৎ পায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa