Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বসেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রা
আন্তর্জাতিক

বিশ্বসেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রা

By Tarek HasanSeptember 27, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। যার মধ্যদিয়ে প্রায় দুই দশকের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটে। তবে সাবেক বিদ্রোহী গোষ্ঠীটির ক্ষমতা গ্রহণের পরপরই আফগানিস্তানে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় আন্তর্জাতিক সংস্থাগুলো।

আফগানিস্তানের মুদ্রা

Advertisement

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থও আটকে দেয় যুক্তরাষ্ট্র। এসব ঘটনায় ব্যাপক অর্থনৈতিক চাপের মুখে পড়ে তালেবান।

২০২১ সালের মার্চ মাসে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যেত ৭৭ দশমিক ৩০ আফগানি (আফগান মুদ্রা)। তালেবানের ক্ষমতা দখলের একদিন আগে এক ডলারের বিনিময় মূল্য ছিল ৮৮ আফগানি।

তালেবান ক্ষমতা দখলের পরিস্থিতি এতোটাই খারাপ হয় যে, ২০২১ সালের নভেম্বরে এক মার্কিন ডলারের মূল্য ১৩০ আফগানিতে পৌঁছায়। তবে এরপরই ফের ঘুরে দাঁড়াতে শুরু করে আফগানি। এবার প্রথমবারের মতো আফগান মুদ্রার মান সেরার তালিকায় উঠে এল।

ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বৈদেশিক সহায়তা ও প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ফলে চলতি কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অন্যতম সেরা মুদ্রা হয়েছে আফগানি।

মুদ্রা নিয়ন্ত্রণ, সরাসরি লেনদেন ও রেমিট্যান্সের কারণে আফগানির মান ৯ শতাংশে উন্নীত হয়েছে। এটি কলম্বিয়ার মুদ্রা পেসো থেকে ৩ শতাংশ বেশি। সে হিসেবে এটি এ বছর বিশ্বের তৃতীয় সেরা মুদ্রা। এ তালিকায় প্রথম দিকে রয়েছে কলম্বিয়া ও শ্রীলঙ্কা।

আরও বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর আফগানির মান উন্নীত হলো ১৪ শতাংশে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বৈশ্বিক মুদ্রাবাজারের রেট অনুযায়ী, বাংলাদেশি টাকার চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে আফগানিস্তানের মুদ্রা। যেখানে ৭৭ আফগানিতে মিলছে ১ ডলার, সেখানে বাংলাদেশি মুদ্রায় গুনতে হচ্ছে ১১০ টাকা।

আফগানিস্তানে এখন বিদেশি মুদ্রার লেনদেন হয় মানি চেঞ্জারের মাধ্যমে। এদের বলা হয় সারাফ। বিদেশি নিষেধাজ্ঞার কারণে এখন সব ধরনের মুদ্রাই দেশটিতে প্রবেশ করে আফগানির মাধ্যমে। এমনকি দেশটির ভেতরে কোনো বিদেশি মুদ্রার কার্যক্রম চলে না।

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

দুই বছর আগে ক্ষমতায় আসা তালেবান আফগানিকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা।

পাশাপাশি দেশের বাইরে থেকে মার্কিন ডলার আনার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালেবান অনলাইন বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে। এসব আইন না মানলে কারাদণ্ডের ব্যবস্থাও রেখেছে তালেবান সরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa