জুমবাংলা ডেস্ক : বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পুরনো প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ায় শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী। জানা গেছে, ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নববধূ

Advertisement

ঘটনা গত মঙ্গলবারের (১২ মার্চ)। সেদিন সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নববধূর বাবার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে ময়নাতদন্ত শেষে বুধবার (১৩ মার্চ) বাদ আসর নিজ বাড়ির কবরস্থানে ইবাদ খানকে দাফন করা হয়।
নিহতের নাম ইবাদ খান (৩০)। পলাতক নববধূর নাম খাদিজা আক্তার। ইবাদ চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি প্রাইভেট হাসপাতালে মার্কেটিংয়ে চাকরি করতেন। অপরদিকে, খাদিজা আক্তার বিআইডব্লিউটিএ’র চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ৭ মার্চ ইবাদ খানের সঙ্গে পারিবারিকভাবে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর গত ১১ মার্চ নববধূ খাদিজা আক্তার স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাবেন বলে জানান। কিন্তু সোমবার রাতেই খাদিজা তার প্রেমিকের কাছে চলে যান। এ ঘটনার পর ১২ মার্চ শ্বশুরবাড়িতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইবাদ ইঁদুর মারা বিষ খান। হাসপাতালে নেওয়ার আগেই ইবাদের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদ শ্বশুরবাড়িতে মারা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইঁদুর মারা বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তার মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

খালেদা জিয়া হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন

তিনি আরও জানান, স্ত্রী বিয়ের পাঁচদিনের মাথায় প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার কারণে ইবাদ আত্মহত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। কিন্তু ইবাদের পরিবার এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। তবে তারা অভিযোগ করবে বলে জানিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.