Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেসির ম্যাজিকের পর টাইব্রেকারে ভাগ্যের শিরোপা মায়ামির
খেলাধুলা ফুটবল

মেসির ম্যাজিকের পর টাইব্রেকারে ভাগ্যের শিরোপা মায়ামির

By Tarek HasanAugust 20, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : মেসির ম্যাজিক যেন থামছেই না। ধারবাহিকভাবে ম্যাচের পর ম্যাচ গোল করে চলছেন আর্জেন্টাইন তারকা। লিগস কাপের ফাইনালেও এর ব্যক্তিক্রম হলো না। তার একমাত্র গোলেই নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতার পর সাডেন ডেথে নাসভিলেকে ১০-৯ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা ঘরে তুললো ইন্টার মায়ামি।

মেসির ম্যাজিক

এই ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা কাজ বিরাজ করছিল। কেননা আরেকটি শিরোপার সামনে দাঁড়িয়ে ছিলেন মেসি। দলের আশা-ভরসার সবটুকু ছিল মেসিকে ঘিরে। জিওডিস পার্কের গ্যালারি ছেয়ে গিয়েছিল গোলাপি রংয়ের আলোয়। মেসিও ভক্তদের নিরাশ করলেন না।

ম্যাচে অবশ্য শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে নাসভিলে। নিজেদের রক্ষণ আগলে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে দলটি। তাতে বেশ সফলও হচ্ছিলো তারা। কিন্তু প্রতিপক্ষ শিবিরে মেসি নামের এক জাদুকর আছেন, সেটা বোধহয় এক লহমার জন্য ভুলে গিয়েছিল ‘বয়েস ইন গোল্ড’রা। এই সুযোগেই ২৩ মিনিটের মাথায় দেখা গেল মেসির ভেলকি।

মাঠের ডানদিক ধরে এগিয়ে যাচ্ছিলেন মেসি। মায়ামির এক খেলোয়াড়ের ব্যর্থ চেষ্টায় বল চলে আসে সেন্টার বক্সের কাছে। দৌঁড়ে গিয়ে সেই বল আয়ত্তে নিয়ে কয়েক সেকেন্ড চোখধাঁধানো ড্রিবলিং। এরপর বক্সের কর্ণার থেকে বাম পায়ের আইকনিক শট এবং গোল। এ নিয়ে ৭ ম্যাচ ১০ গোল করে শীর্ষ গোলদাতা হিসেবেই লিগস কাপ শেষ করলেন বিশ্বকাপজয়ী তারকা।

গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে নাসভিলে। কিন্তু মায়ামির দৃঢ় রক্ষণের কাছে এসে খেই হারিয়ে ফেলতে থাকে তারা। মায়ামিও কয়েকটি অন্য টার্গেট শট নিয়ে ব্যর্থ হয়। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসির দল।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে নাসভিলে। তাদের চেষ্টা অবশ্য বিফলে যায়নি। ম্যাচের ৫৭ মিনিটেই স্কোরলাইন ১-১ সমতা আনেন নাসভিলের ফাপা পিকাল্ট। স্যাম সুরিজের কর্নারে বক্সের ভেতর থেকে সহজ হেডে বল জালে জড়ান হাইতির উইঙ্গার।

এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু গোল নামের সোনারে হরিণের দেখা পায়নি আর কেউ। দুই দলই মিসের মহড়া দিয়েছে সমানতালে। তাতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও কোনো ফলাফল আসেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ব‌্যর্থতায় শেষ হলো সাকিব-লিটনের লঙ্কা মিশন

টাইব্রেকারেও গোল করেন মেসি। তবে দুই দলেরই একজন করে খেলোয়াড় পেনাল্টি মিস করলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথে নাসভিলের এলিয়ট প্যানিকো পেনল্টি মিস করে শিরোপা তুলে দেন মায়ামির হাতে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খেলাধুলা টাইব্রেকারে পর ফুটবল ভাগ্যের মায়ামির মেসির মেসির ম্যাজিক ম্যাজিকের শিরোপা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.