Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গরুর মাংস বহন করছেন সন্দেহে ভারতে ফের অমানবিক কাণ্ড!
আন্তর্জাতিক

গরুর মাংস বহন করছেন সন্দেহে ভারতে ফের অমানবিক কাণ্ড!

By Saiful IslamSeptember 1, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর মাংস বহন করেছেন সন্দেহে চলন্ত ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করেছেন বেশ কয়েকজন। এ ঘটনা একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যেখানে দেখা যাচ্ছে, ওই লোককে যখন মারধর করা হচ্ছে, তখন অন্য যাত্রীরা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসি মুখেও দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউ।

Bharat

Advertisement

বয়স্ক ব্যক্তিকে হয়রানির ওই ভিডিওতে দেখা গেছে, প্ল্যাস্টিকের বাক্সে করে ‘মাংস বহন’ করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করছেন একদল যাত্রী। এ সময় তারা জানতে চান, আপনি বাক্সে করে কী বহন করছেন? কোথায় যাচ্ছেন? আপনি কোথায় থেকে এসেছেন? সেখানে ছাগলের মাংস পাওয়া যায় না? এসব মাংস কতজন মানুষ খাবে?

জিজ্ঞাসাবাদের মুখে মাংস মেয়ের পরিবারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান ওই ব্যক্তি। এ সময় তাকে ভয়ে কাঁপতে দেখা যায়। গণমাধ্যমটি বলছে, জলগাঁও জেলা থেকে ধুলে এক্সপ্রেসে করে মালেগাঁওতে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী ব্যক্তি।

ওই যাত্রীরা বয়স্ক ব্যক্তির উত্তরে সন্তুষ্ট না হয়ে, মাংস সম্পর্কে বারবার প্রশ্ন করতে থাকে এবং মোবাইলে ভিডিও রেকর্ড করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানান, বাক্সে মহিষের মাংস রয়েছে। তখন অপর একজন বলেন, “আমরা এটি (মাংসের ধরণের) পরীক্ষা করার পরেই এটি সম্পর্কে জানতে পারব,” আরেকজন বলেন। “এটা সোয়ান ঋতু, এটা আমাদের উৎসব আর আপনি এটা করছেন।”

মূলত সাওয়ান বা শ্রাবণ মাস হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। আর মহারাষ্ট্র পশু সংরক্ষণ আইন (১৯৭৬) অনুযায়ী গরু, ষাঁড় এবং বলদ জবাই নিষিদ্ধ। তবে মহিষ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এনডিটিভি বলছে, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশ মারধরকারী যাত্রীদের খুঁজছে বলে জানিয়েছে রেলওয়ের কমিশনার। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) বয়স্ক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। যদিও প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করতে প্রস্তুত ছিলেন না ভুক্তভোগী। তবে পুলিশের যোগাযোগের পর তিনি থানায় অভিযোগ করেন।

এদিকে এ ঘটনায় দুই অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। তাদের খোঁজে পুলিশের একটি দলও ধুলে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa