জুমবাংলা ডেস্ক : নওগাঁর বদলগাছীতে আগাম শীতকালীন সবজির ভালো দামে খুশি কৃষকরা। এবছর আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। শীতের শুরুতেই বাজারে শীতের সবজির ভালো থাকে। তাই কৃষকরা শীতের সবজির আগাম চাষ করে লাভবান হতে পারেন।

শীতকালীন সবজি

Advertisement

কৃষি অফিস সূ্ত্রে জানা যায়, এবছর বদলগাছীতে প্রায় ৭৩০ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। শীতের শুরুতে বাজারে সবজির ভালো দাম পাওয়া যায় বলে দিন দিন কৃষকরা শীতকালীন সবজির আগাম চাষে আগ্রহী হচ্ছেন। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে সবজির ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা।

গোবরচাঁপাহাট ও গতকাল বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পাতা সহ পিয়াজ ৫৫-৬০ টাকা, রসুন ৬৫-৭০টাকা, শিম ১২০-১৪০শ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, করলা ৬০-৬৫টাকা, নতুন ফুল কপি ১পিচ ৪০-৪৫টাকা, লাল শাক ৩০-৩৫ টাকা, ঢেড়স ৫৫-৬০ টাকা, পটল ৩৫-৪০টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, পালং শাক ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আধাইপুর গ্রামের কৃষক গোপাল বলেন, এবছর আমি ১২ কাঠা জমিতে প্রায় ২২ শত ফুলকপির চারা রোপন করেছি। এখন জমি থেকে ফুলকপি তুলে বিক্রি করা শুরু করেছি। প্রতি পিস ফুলকপি খুচরা ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছি।

কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, আমি ১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে দুই মণ করলা তুলতে পেরেছি। প্রতিমণ করলা ১১০০-১৩০০ টাকা দরে বিক্রি করেছি।

কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, আমি আমার ১৪ কাঠা জমিতে আগাম শিমের চাষ করেছি। শিমের ভালো ফলন হয়েছে। বাজারে শিমের চাহিদার ও দর দুটোই ভালো। আশা করছি লাভবান হবো।

ভরা স্টেজে উদ্দাম রোমান্সে মাতলেন পবনদ্বীপ ও আরুনিতা

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, বদলগাছীতে এবছর প্রায় ৭৩০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আগাম চাষ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আগাম সবজির চাহিদা ও বাজার দরে কৃষকরা খুশি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.