আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদি চুক্তি না হলে যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কঠোর বার্তা দেন।
তিনি বলেন, বর্তমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে। যদি বুধবারের মধ্যে কোনো সম্মানজনক সমাধান না আসে, তাহলে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই সময়ের মধ্যে স্থায়ী সমাধানে পৌঁছাতে দুই পক্ষ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সূত্র অনুযায়ী, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


