আন্তর্জাতিক ডেস্ক : যাদবপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দী, বিজেপির জাতীয় স্তরের তাত্ত্বিক নেতা অনির্বান গাঙ্গুলির চেয়ে সাড়ে ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

Sayoni

Advertisement

এই আসনে সিপিআইএম দলের যুব নেতা সৃজন ভট্টাচার্যকে নিয়ে বেশ আলোচনা চলছিল। একদা ছাত্র নেতা, বর্তমানে যুবক মি. ভট্টাচার্য ভোটের প্রচারে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত তিনি মাত্র সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন।

এক সময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল যে মালদা জেলা; সেখানকার দক্ষিন মালদা আসনে জাতীয় কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর থেকে ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। এই আসনে এখন তৃতীয় স্থানে আছেন তৃণমূল প্রার্থী।

প্রাথমিক ভোট গণনায় এরই মধ্যে এগিয়ে রয়েছে এনডিএ। এনডিটিভির খবরে বলা হয়েছে, শুরুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭২ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট পেয়েছে ১৭৮ আসন।

এদিকে, আনন্দবাজার পত্রিকার হিসেবে দেখা যাচ্ছে, বিজেপি পেয়েছে ২২৮ আসন। কংগ্রেস পেয়েছে ৮২ আসন। অন্যান্য দলগুলো পেয়েছে ১০২ আসন।

ক্লাসের মধ্যে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো স্কুলছাত্রী

পশ্চিমবঙ্গে এবার বিজেপি বেশি আসন পাবে বলে বুথফেরত জরিপগুলো জানিয়েছিল। তবে বাংলায় এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৬ আসন পেয়ে এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ৪ আসন। কংগ্রেস পেয়েছে ২ আর সিপিএম ১ আসন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.