আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। সোমবারের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Agortola

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই অভিযোগ তুলে কিছু উচ্ছৃঙ্খল জনতা সোমবার আগরতলায় বাংলাদেশ সরকারী হাইকমিশনে প্রবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভারত-বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই কোনো কূটনৈতিক কেন্দ্রে হামলা গ্রহণযোগ্য নয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে থাকা ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।

মেয়েরা এই ৪টি ভুল করলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সাজানো সংসার

এর আগে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.