Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওপার বাংলা আগরতলায় বাংলাদেশ মিশনে হা..ম..লার ঘটনায় আটক ৭, বরখাস্ত ৩
আন্তর্জাতিক ওপার বাংলা

আগরতলায় বাংলাদেশ মিশনে হা..ম..লার ঘটনায় আটক ৭, বরখাস্ত ৩

By Shamim RezaDecember 3, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কর্তব্যে গাফিলতির জন্য ত্রিপুরা পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

Agorlota

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার।

তিনি জানান, বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আগরতলার গোলচত্বর এলাকা থেকে ঝুটন দাস, দশমীঘাট চত্বর থেকে উজ্জ্বল দাস, অভয়নগরের দীপ্তনীল ভৌমিক, আমতলি রানীখামার অঞ্চলের সূর্য দাস, বিলোনিয়ার মতাই অঞ্চলের ঝুলন মালাকার, শহরের ৭৯টিলা অঞ্চলের বাসিন্দা প্রদীপ সাহা এবং অলক মজুমদারকে সোমবার রাতে আটক করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গতকালের ঘটনায় পুলিশের তিন জন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ব্যাপারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সোমবার দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ এনে ‘বাংলাদেশ চলো’ অভিযানের ডাক দিয়েছে সনাতনী যুবা নামে একটি সংগঠন। মঙ্গলবার তারা রাজধানী আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই বিক্ষোভ কর্মসূচির কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক রয়েছে পুলিশ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আগরতলার আখাউড়া সীমান্তের বাইরে বিএসএফের পাশাপাশি ত্রিপুরা পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে আখাউড়া থেকে বাংলাদেশগামী রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার ফেসবুক প্রোফাইল, জেনে নিন

অন্যদিকে হাসপাতালের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের হোটেল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বাংলাদেশি নাগরিকদের তাদের হোটেলে কোনো পরিষেবা দেবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa