জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীতে লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2024B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

কোর্সের নাম: লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদি (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (SPSSC 2024B) কোর্স।

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা

বয়স: ২৪ জুন ২০২৪ তারিখে ২০-৩০ বছর (DE 2024B কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2024B কোর্সের প্রার্থীদের জন্য)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। আর নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।

চোখের মাপ: ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

চাকরির ধরন: স্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বেতন: প্রশিক্ষণকালীন ১০ হাজার টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা।

সম্ভাব্য যোগদানের তারিখ: ২৪ জুন ২০২৪।

আবেদন শুরু: ২৮ জানুয়ারি ২০২৪।

আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৪।

পরীক্ষার তারিখ ও সময়: ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এবং ০৩, ০৬, ১৮, ১৯, ২৭ ও ৩১ মার্চ ২০২৪ তারিখ সকাল ০৮টা।

পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.