নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বর সেজে ভোট দিয়েছেন সামিউল ইসলাম (৩২) নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। সামিউল ইসলাম নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা।

সামিউল ইসলাম বলেন, ‘আজ পারিবারিকভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিয়ের সাজেই ভোট দিতে এসেছি। সেই সঙ্গে আমি তরুণ সমাজকে সঠিক ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।’
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ভোট দিতে এসে দেখি একজন বর সেজে কেন্দ্রে এসেছে—বিষয়টি সত্যিই অবাক করার মতো। তিনি এভাবে এসে ভোটের গুরুত্বের একটি বার্তা দিয়েছেন।
এদিকে, নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে।
উল্লেখ্য, জেলায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ জন, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


