অভিনেতা জাহের আলভীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে ‘আত্মহত্যা’ করেছেন তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় অবশ্য আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার।

ইকরা

Advertisement

এদিকে সোমবার (২ মার্চ) দুপুরে জানা গেল, ইকরার ব্যবহার করা সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বেলা একটার সময়ও তার ফেসবুক আইডি সচল ছিল। কিন্তু দেড়টার দিকে বান্ধবীদের একজন সামিয়া আলম বুঝতে পারেন―ইকরার আইডি হ্যাকড হয়েছে। দেশের একটি সংবাদমাধ্যমের কাছে এ দাবি করেছেন তিনি।

ইকরার ফেসবুক হ্যাকড হওয়ার বিষয়টি কীভাবে বুঝতে পেরেছেন, এ প্রশ্নের জবাবে সামিয়া আলম জানান, তাদের তিন বন্ধুর একটি চ্যাট গ্রুপ ছিল। গ্রুপটিতে হঠাৎ দেখতে পান, ইকরার কথাবার্তা সব মুছে দেয়া। অন্য বান্ধবীর সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। এরপর তারা নিশ্চিত হন যে, কাজটি ইকরার স্বামী আলভী করেছেন।

অভিনেতা আলভীর দিকেই তাদের অভিযোগের তির কেন? এ ব্যাপারে সামিয়া আলম জানান, আলভী ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত। এর আগেও আমরা তার হ্যাক করার গল্প শুনেছি।

আমরা যেহেতু ইকরার কাছের বন্ধু, এ জন্য আমাদের সঙ্গে তার আলাপচারিতার সব মুছে দিলে হয়তো বেঁচে যাবে আলভী। আমাদের এই গ্রুপে ইকরা তার পারিবারিক নানা সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ আছে গ্রুপটিতে। এ জন্য হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রক্ষা পাবে ভেবেছে।

তিনি আরও জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

এদিকে ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত আলভীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার (১ মার্চ) রাতে তিনি দেশে ফিরেছেন বলে শোনা গেলেও এখনো তার দেখা মিলেনি। বর্তমানে তিনি কোথায় আছেন- তা কেউ বলতে পারছেন না। তবে সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর ফেসবুকে প্রায় ত্রিশ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন আলভী। সেখানে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.