Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আজ থেকে শ্রীলঙ্কায় দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
আন্তর্জাতিক

আজ থেকে শ্রীলঙ্কায় দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 31, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে শ্রীলঙ্কায় দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

আজ থেকে শ্রীলঙ্কায় দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
প্রতীকী ছবি
Advertisement

খবরে বলা হয়, বুধবারে পুরো দেশে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ থেকে ৩ ঘণ্টা বাড়িয়ে ১৩ বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিলো কর্তৃপক্ষ।

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বেশ কয়েকদিন ধরেই সেখানে খাদ্য ও জ্বালানির সংকট চলছে। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।

মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘটতি তৈরি হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল।

দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উত্পাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা ও তেল থেকে।

শ্রীলঙ্কাকে এ দুটি জ্বালানি আমদানি করতে হয়। কিন্তু ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হয়ে আছে।

অর্থনৈতিক সঙ্কট বাড়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী ওষুধ ফুরিয়ে আসছে।

এ অবস্থায় দেশটির অন্তত ২টি হাসপাতাল রুটিন সার্জারি স্থগিত করার কথা এএফপিকে জানিয়েছে। রোগীর ডায়াগনস্টিক, চিকিৎসা সেবা দেওয়া, চেতনানাশক ও প্রয়োজনীয় ওষুধ কম থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

দেশের বৃহত্তম চিকিৎসা সেবা কেন্দ্র রাজধানী শ্রীলঙ্কার ন্যাশনাল হাসপাতাল জানায়, তারা রোগীর রুটিন ডায়াগনস্টিক পরীক্ষাও বন্ধ করে দিয়েছে।

এদিকে শ্রীলঙ্কার জ্বালানীর খুচরা বিক্রেতারা ইতোমধ্যে জানিয়েছেন যে দেশে অন্তত ২ দিন গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের সরবরাহ থাকবে না।

যানবাহনের জ্বালানির দাবিতে সারা দেশে ব্যাপক বিক্ষোভের খবরও পাওয়া গেছে। তবে এতে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026
সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

July 13, 2026
বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

July 13, 2026

Latest News

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa