Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক মণ বেগুনে মিলছে না এক কেজি চাল
বিভাগীয় সংবাদ রংপুর

এক মণ বেগুনে মিলছে না এক কেজি চাল

By Shamim RezaApril 3, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরে বেগুনের দামে ধস নেমেছে। এক মণ বেগুন বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে মিলছে না এক কেজি চাল। তাই মনের দুঃখে বেগুন খাওয়ানো হচ্ছে গরুকে। কৃষকের শ্রমে ফলানো বেগুন রাজধানীতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও কৃষক পাচ্ছেন মাত্র এক টাকা।

begun

Advertisement

বুধবার (৩ এপ্রিল) সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলার তেলিপাড়া এলাকার কৃষক আশরাফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, গরুকে খাওয়ানো হচ্ছে বেগুন।

কৃষক আশরাফুল ইসলাম বলেন, বেগুনের কেজি এক টাকা। এতে লাভ তো দূরের কথা, মজুরি তোলাই অসম্ভব। তাই বেগুন ছিঁড়ে জমিতেই ফেলে দিচ্ছি। কিছু গরুকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে এসেছি।

তিনি বলেন, নিজের ৪০ শতাংশ জমিতে বেগুন চাষে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। শুরুতে দাম কিছুটা পেলেও রমজান থেকে বাজার মন্দা। এতে ৫০ হাজার টাকার মতো লোকসান হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকলে বেগুন বিক্রি করে লক্ষাধিক টাকা লাভ হতো।

আশরাফুলের মতো একই অবস্থা এলাকার বাকি কৃষকদের। তাদের মতে, এবার বেগুন চাষ করে উৎপাদন খরচই উঠছে না। এজন্য দায়ী অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা ও অনুন্নত যোগাযোগব্যবস্থা।

সরেজমিনে কয়েকটি ক্ষেত ঘুরে দেখা যায়, প্রতিটি গাছে প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের বেগুন ধরেছে। দাম না থাকায় গাছেই বেগুন পচে যাচ্ছে। অনেকেই আবার ফ্রিতে বেগুন দিচ্ছেন।

তবে সবজি ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, দুর্গম এলাকা থেকে সবজি সংগ্রহ করে বাজারজাত করলে পরিবহন খরচ অনেক বেড়ে যায়। ফলে বাড়তি দামে বিক্রি করতে হয়। কৃষকদের লাভবান করতে হলে বর্তমানের চেয়ে দ্বিগুণ দামে সবজি বিক্রি করতে হবে বলে দাবি করেন তারা।

পাওটানা বাজারের বেগুন ব্যবসায়ী শমসের আলী বলেন, ছাওলা এলাকার দুর্গম চরের চাষিদের কাছ থেকে বেগুন কিনে বাজারে আনা পর্যন্ত পরিবহন খরচ অনেক বেশি পড়ে যায়। অনুন্নত যোগাযোগব্যবস্থায় ওইসব এলাকা থেকে সবজি কিনে পুষিয়ে উঠতে পারেন না ব্যবসায়ীরা। তাই সেখানকার উৎপাদিত ফসলের দাম একটু কম থাকে।

ছাওলা এলাকা থেকে মাত্র ১০-১৫ কিলোমিটার দূরে বড় দরগা ও মাহিগঞ্জ বাজারে বেগুন বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি দরে। বড়দরগা এলাকার এক ব্যবসায়ী বলেন, পরিবহন খরচ, শ্রমিক খরচ, খাজনা মিলে কেনা দামের চেয়ে ১৫ টাকা বেশি বিক্রি না করলে আমরাও ঘাটতিতে পড়ে যাব।

কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, বেগুন চাষিদের দিকে সরকারের সুদৃষ্টি দিতে হবে। মধ্যস্বত্বভোগীদের লাগাম টানতে হলে এখনই নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। আর সঠিক বাজার ব্যবস্থাপনা ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে চাষিরা উৎপাদনে আগ্রহ হারাবে।

বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে চান পূজা চেরি

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রিয়াজ উদ্দিন বলেন, এ বছর জেলায় দুই হাজার ৩০০ হেক্টর জমিতে বেগুনের চাষাবাদ হয়েছে। ফলনও খুব ভালো হয়েছে। প্রথমদিকে কৃষকরা আশানুরূপ দাম পেলেও শেষ সময়ে এসে কিছুটা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সব জায়গার পরিস্থিতি এক নয় বলেও দাবি করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026

Latest News

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa