Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ময়মনসিংহ একই জমিতে ৩ ফসল চাষ করে লাভবান কৃষকরা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

একই জমিতে ৩ ফসল চাষ করে লাভবান কৃষকরা

By Shamim Rezaডিসেম্বর 15, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতানুগতিক চাষ বাদ দিয়ে লাভজনক বাণিজ্যিক ফসল আবাদের নতুন নতুন শস্যবিন্যাসে চাষ করেন গফরগাঁও উপজেলার চরাঞ্চলের কৃষকরা। আগাছা দমন ও আর্দ্রতা ধরে রাখতে কৃষকরা ব্যবহার করছেন বিভিন্ন পদ্ধতি। করেছেন ভুট্টা, টমেটো, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক ও মুলা চাষবাদ।

কৃষক

Advertisement

এবার উপজেলার দুই হাজার ১৮০ হেক্টর জমিতে সবজি চাষের আবাদ হয়েছে। এর মধ্যে ৩০০ হেক্টর জমিতে একসঙ্গে তিনটি লাভজনক ফসল আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা প্রশিক্ষিত বেশ কয়েকজন কৃষক।

সরেজমিনে ফসলের মাঠে দেখা যায়, একই জমিতে তিনটি ফসল করেছেন চরআলগী ইউনিয়নের গোলাম রব, তফাজ্জল হোসেন, ফজলু মিয়া, টাংগাব ইউনিয়নের দুলাল উদ্দিন, জহুর আলীসহ বেশ কয়েকজন কৃষক। একই জমিতে তিন ফসলী আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

গোলাম রব, ফজলু মিয়া বলেন, ‘জমিতে একই ফসল আবাদ না করে বিভিন্ন রকমের ফসল আবাদ করছি। একটা জমিতে যেমন আছে লাউ, আবার অন্য জমিতে মাসকলাই, আলু, বেগুন। আর ২৫ শতক জমিতে আবাদ করেছি একসঙ্গে তিন ফসল। মোবাইল ফোনে ইউটিউওবে কৃষি বায়োস্কোপের ভিডিওতে দেখে একাই সঙ্গে তিন ফসল আবাদ করা দেখি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এই বছর কৃষি অফিসের পরামর্শে ও নিজে ঝুঁকি নিয়ে করলা, ক্ষীরা, মুলা আবাদ শুরু করি। প্রথমে মনে হচ্ছিল তিনটি ফসল একসঙ্গে হবে না, এখন দেখছি সবগুলোই ভালো হয়েছে। এর মধ্যে প্রায় ৬০/৬৫ হাজার টাকার ক্ষীরা ও মুলা বিক্রি করা হয়ে গেছে আরও বিক্রি হবে। ৫০-৬০ মণ একাঙ্গী পাওয়া গেলে দুই হাজার টাকা মণ হিসেবে সেখান থেকে এক লাখ টাকার বেশি আসবে। আশা করছি পুরা শীত মৌসুমে আরো লাখ টাকার ক্ষীরা ও মুলা বিক্রি করতে পারব।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন জানান, যেখানে একাধিক ফসল একই জমিতে একই সময়ে চাষ করা হয়। ফলে জমির সর্বোত্তম ব্যবহার যেমন নিশ্চিত হয় তেমনি কম খরচে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে নির্দিষ্ট একটি জমি থেকে অধিক আয় করা সম্ভব হয়। আবাদি কৃষি জমি দিন দিন কমছে কিন্তু খাদ্য চাহিদা বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে একই জমি থেকে অধিক ফসল উৎপাদন করার কৌশল উদ্ভাবন করাটা সময়ের দাবি।

উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, এক ইঞ্চি আবাদি জমিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনার সফল বাস্তবায়ন সম্ভব হওয়ার চেষ্টা করছি আমরা এই মিশ্র ফসল চাষের মাধ্যমে। বিগত কয়েকবছর ধরে আমরা কৃষকপর্যায়ে লাভজনক ফসল আবাদের কৌশলগত বিষয় নিয়ে কাজ করছি।’

বিশ্বকাপ ফাইনালের আগেই দুঃসংবাদ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, ‘চরাঞ্চলের কৃষকরা খুবই পরিশ্রমী। উনাদেরকে একটু পরামর্শ দিলেই মনে হয় এই উপজেলা অনাবাদি জমি থাকবে না। পর্যায়ক্রমে সকল অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সবসময় আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিনা মূল্যে সার বীজ ও সবজি বীজ বিতরণ করে আসছি। এতে কৃষক লাভবান হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa