জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধরমন্ডল ইউনিয়নে মসজিদের গাছে ধরা একটি আম ৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতে মসজিদের আঙিনায় গাছে ধরা প্রায় ৩০০ গ্রাম ওজনের ওই আমটি নিলামে বিক্রি করা হয়।

আমের মূল্য

Advertisement

আমটি ৫ হাজার টাকায় নিলামে কেনেন ধরমন্ডল ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাই মিয়ার ছেলে লিলু মিয়া।

আম কেনার বিষয়ে লিলু মিয়া জানান, আমটি মসজিদের গাছে ধরেছে। আমটিকে দাম হিসেব করলে হয়তো খুব বেশি হবে না। কিন্তু টাকা মসজিদের কাজে লাগবে তাই কেনা হয়েছে।

মসজিদে মুসল্লি মুফতি ফখরুল ইসলাম জানান, এর আগেও এই মসজিদে ৪টি আম ২ হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার আম ছিল একটি। এছাড়াও মানুষ অনেক কিছুই মসজিদে দান করে যা নিলামে বিক্রি করা হয়।

অ্যাম্বার হার্ডের ইনজুরি, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে

মসজিদের ইমাম মাওলানা আবু তাহের জানান, মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবেই নিলামে অংশ নিয়ে আমটি ক্রয় করে। শুক্রবার জুমার নামাজের পর উš§ুক্ত নিলামে আমটি ৫ হাজার টাকা বিক্রি হয়। এ টাকা মসজিদের কাজে ব্যয় করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.