Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক গ্রামেই বিক্রি হবে ১০ কোটি টাকার লিচু
বিভাগীয় সংবাদ রাজশাহী

এক গ্রামেই বিক্রি হবে ১০ কোটি টাকার লিচু

By Shamim RezaMay 21, 20223 Mins Read

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি, স্বাদ ও সুঘ্রাণের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি আজ দেশজুড়ে। ভরা মৌসুমে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর এ গ্রামের লিচু বাগানগুলো। এবার গ্রামটির চাষিরা ১০ কোটি টাকার বেশি লিচু বিক্রির আশা করছেন।

লিচু বিক্রি

Advertisement

জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলা মঙ্গলবাড়িয়া গ্রামের অবস্থান। গ্রামের প্রবেশপথেই দেখা মিলবে রাস্তার দু’পাশে সারি সারি লিচু গাছ। হাজার হাজার লিচু থোকায় থোকায় ঝুলছে গাছগুলোতে। লাল টকটকে লিচু দেখলে যে কারও খেতে লোভ জাগবে। লিচু চাষ করেই দেশখ্যাত মঙ্গলবাড়িয়া গ্রাম, স্বাবলম্বী এখানকার চাষিরা।

মঙ্গলবাড়িয়ার লিচুর জাত ও উৎপাদন বিষয়ে স্থানীয়রা জানান, ঠিক কত বছর আগে এবং কীভাবে এ গ্রামে লিচুর চাষ শুরু হয়, তার সঠিক কোনও তথ্য নেই। তবে প্রবীণদের ধারণা, প্রায় ২০০ বছর আগে গ্রামের মো. হাশিম মুন্সী চীন থেকে চারা এনে তার বাড়ির আঙিনায় রোপণ করেন। তারপর থেকেই এ লিচুর জাত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। পরে গ্রামের নামেই এ জাতের লিচুর নামকরণ হয়। আর এখন এই লিচুর জন্যই বিখ্যাত হয়ে উঠেছে মঙ্গলবাড়িয়া গ্রাম।

লিচু চাষে ভাগ্য ফিরেছে মঙ্গলবাড়িয়া গ্রামের হাজারও মানুষের। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন লিচু চাষে আগ্রহ বাড়ছে এখানকার চাষিদের। এদিকে মধু মাসে শুরু হয়েছে এখানকার লিচু আহরণের কাজ। আরও বেশ কিছু দিন ধরে চলবে লিচুর বেচাকেনা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শত শত পাইকার ও খুচরা ক্রেতারা। প্রতি ১০০ লিচু বিক্রি হয়ে তিন থেকে চারশ’ টাকায়। শুধু দেশ নয়, প্রবাসীরা এ লিচুর স্বাদ নিচ্ছেন বহু বছর ধরে। আবার লিচুর এমন সময়ে মঙ্গলবাড়িয়া গ্রামের বাড়িগুলোতেও ভিড় করেন আত্মীয়-স্বজনরা।

হোসেনপুর থেকে লিচু কিনতে এসেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, এ সময়ে আমি প্রতিবারই এখানে পরিবার নিয়ে বেড়াতে আসি। বাগানের টসটসে ও সুস্বাদু লিচু খেতে বাচ্চাদের একটা আবদার থাকে। এখানকার লিচুর স্বাদ একবার যে পাবে, তাকে বারবার আসতেই হবে। তাছাড়া স্বাদ আর দামেরও একটা ভালো বোঝাপড়া রয়েছে।

লিচু চাষি শামীম মিয়া বলেন, বংশানুক্রমে বছরের পর বছর এখানকার বেশিরভাগ মানুষ লিচু চাষের সঙ্গে যুক্ত। আমরাও বছরের পর বছর এখানকার লিচু চাষের ওপর নির্ভরশীল। এখানকার লিচু খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর এবং দেখতেও ভালো। প্রতি বছরই লিচু চাষ করে লাভের মুখ দেখেছি। লিচুর আয় থেকেই আমাদের ভোরণ-পোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ চলে।

স্থানীয় লিচু চাষি করিম বলেন, মঙ্গলবাড়িয়ায় ছোট-বড় মিলে প্রায় ২০০ বাগান রয়েছে। এসব বাগান থেকে প্রায় ১০ কোটি টাকার লিচু বিক্রির। স্থানীয় লিচু চাষি তৌহিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবাড়িয়ার লিচু অনেক সুস্বাদু। বিভিন্ন জেলার মানুষ এখানে লিচু কেনার জন্য আসেন। ৪০ বছরের বেশি সময় ধরে এ এলাকায় লিচুর চাষ ও বিক্রি চলছে। এ বছর আমার দুইশ’ লিচুর গাছ রয়েছে। এখন পর্যন্ত প্রায় তিন লাখ টাকার লিচু বিক্রি করেছি। আশা করছি সবকিছু ঠিক থাকলে ১০-১২ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবো।

বাজারে এসেই চড়া দামে বিক্রি হচ্ছে গোপালভোগ

জেলা ‍কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর জাত খুবই ভালো। এ লিচু আমাদের দেশের একটি বড় সম্পদ। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে কয়েক বছর ধরেই এ লিচু চাষ নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলন ভালো হওয়ায় এবার গ্রাম থেকে ১০ কোটি টাকার উপরে লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। আগামী বছর পুরো জেলায় এ জাতের লিচু চাষের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026

Latest News

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa