Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন অভিনেত্রী আলিনা আমিরের আপত্তিকর ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
বিনোদন

অভিনেত্রী আলিনা আমিরের আপত্তিকর ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

By Shamim Rezaজানুয়ারি 30, 20262 Mins Read

পাকিস্তানের উদীয়মান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলিনা আমির সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। পারিনীতি চোপড়ার ভাইরাল ডায়লগ ‘মেরি বডিতে সেনসেশন হোতি হ্যায়’ পুনর্নির্মাণ করে শেয়ার করার পর আলিনা তৎক্ষণাৎ জনপ্রিয়তা অর্জন করেন। ছোট এই ক্লিপটি টিকটক এবং ইনস্টাগ্রামে শেয়ার হতেই পাকিস্তান ও ভারতের সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। এর ফলে তাকে ‘সারসারাহাত গার্ল’ উপনামে ডাকা শুরু হয়। অল্প সময়ের মধ্যে আলিনার ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে দাঁড়ায় ২.৫ মিলিয়ন এবং টিকটকে প্রায় ২.৩ মিলিয়ন। খবর গালফ ‍নিউজ ও পাকিস্তান টুডে

আলিনা আমির

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি আলিনা আমির এক কেলেঙ্কারির শিকার হন। অনলাইনে তার নামে একটি ‘লিক করা ভিডিও’ ছড়ানোর খবর আসে। পরে বিষয়টি তদন্ত করা হলে জানা যায়, ভিডিওটি আসলে ‘ডিপফেক’, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছিল এবং অনলাইনে ছড়ানো হয়েছিল সাইবার হ্যারেসারদের মাধ্যমে। ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার প্রকাশিত হওয়ায়, আলিনা শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেন।

এই বিষয়ে আলিনা জানান, শুরুতে তিনি বিষয়টি উপেক্ষা করে নীরব থাকার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করেছিলেন এটি তেমন গুরুতর নয়। তবে ভিডিওটি তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বারবার প্রদর্শিত হতে থাকলে তিনি বুঝতে পারেন যে এখন মুখ খোলার সময় এসেছে। তিনি বলেন, শুধু দেখেই চুপ ছিলাম, কিন্তু যখন অন্তত ১০০টির মতো ভিডিও ছড়িয়েছে, তখন সিদ্ধান্ত নিলাম বিষয়টি স্পষ্টভাবে বলতে হবে।

আলিনা আরও বলেন, এসব ভিডিও আমাকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে। এটি শুধু বিনোদন নয়, বরং দীর্ঘমেয়াদি ক্ষতি করার একটি পরিকল্পিত আক্রমণ। অনলাইনে মিথ্যা তথ্য কত দ্রুত ছড়িয়ে যায়, তা দেখার পর আমি ভীষণ অবাক হয়েছি। তিনি নারী ইনফ্লুয়েন্সারদের প্রতি বিশেষ সতর্কবার্তা দেন। তিনি বলেন, নারী হিসেবে সবসময় কঠোর নজরদারির মধ্যে থাকতে হয়। ডিজিটাল দুনিয়া মুহূর্তের মধ্যে কারও বিরুদ্ধে চলে যেতে পারে। সুনাম তৈরি করতে বছর লাগে, কিন্তু নষ্ট করতে লাগে মাত্র কয়েক সেকেন্ড।

আলিনা তার অনুসারীদের সতর্ক করে বলেন, কোনও ভিডিও শেয়ার করার আগে তথ্য যাচাই করা জরুরি। আজ আমি, কাল অন্য কেউ যেকেউ লক্ষ্যবস্তু হতে পারে। অনলাইন জগতে আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি ভক্তদের আরও বলেন, এসব ভিডিওকে বিনোদন হিসেবে দেখার অভ্যাস পরিহার করা উচিত। পর্দার ওপারে একজন বাস্তব মানুষ আছে এটি ভুলে যাওয়া খুব সহজ। কিন্তু এর প্রভাব খুব গভীর।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ঘটনার প্রতিক্রিয়ায় আলিনা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি তাদের দ্রুত প্রতিক্রিয়ার প্রচেষ্টা ও সমর্থনকে স্বীকৃতি দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাজেন্টিনা

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

জুন 16, 2026
মাধুরী

মাধুরী দীক্ষিত রোগা ছিলেন বলে বিয়ে হয়নি—গুজব নাকি সত্য?

জুন 16, 2026
রাহুল

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নিল সিআইডি, বাড়ছে রহস্য

জুন 16, 2026
Latest News
ব্রাজেন্টিনা

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

মাধুরী

মাধুরী দীক্ষিত রোগা ছিলেন বলে বিয়ে হয়নি—গুজব নাকি সত্য?

রাহুল

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নিল সিআইডি, বাড়ছে রহস্য

সঞ্চিতা

মুম্বাইয়ে নিজ বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ

sanchita

বাসা থেকে অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্যের জট

প্রিন্সেস রোজী

লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’

বিজয়-রাশমিকা

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

চাষী আলম

ঘরে এসেছে নতুন অতিথি, আপ্লুত চাষী আলম

আর এস ফাহিম চৌধুরী

এবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

শাকিব খান

শাকিব খান কোন দলের সমর্থক?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa