আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারের চিকিৎসা সেরে প্রায় তিনমাস পর জনসমক্ষে এলেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। শনিবার প্রিন্স চার্লসের জন্মদিনের প্যারেড, ট্রুপিং দ্য কালারে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে একই ফ্রেমে তিন সন্তানের সঙ্গে ধরা দিলেন দ্য প্রিন্সেস ওফ ওয়েলস। প্রিন্স চার্লসের জন্মদিনের প্যারেডের সময় কেট তার তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের সাথে একটি গাড়িতে চড়েন।

kate-middleton

Advertisement

অন্যদিকে, ক্যানসার আক্রান্ত প্রিন্স চার্লস এবং রানী ক্যামিলাও একটি গাড়িতে করে ইভেন্টে যোগ দেন। কেটের পরনে ছিলো সাদা-কালো পোশাক। এতদিন পর রাজবধূকে জনসমক্ষে দেখে খুশি বৃটেনের আমজনতা। তবে ইতিমধ্যে তার পোশাক নিয়ে চর্চা শুরু হয়েছে। শুধুই সাদা-কালো পোশাকে কেন সামনে এলেন কেট ? এ কি কোনও বিশেষ ইঙ্গিত? যদিও কেটের নতুন ছবির সঙ্গে একটি বিবৃতি সম্প্রতি সামনে এসেছে। যেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি কিছু ‘কঠিন সময়’ সহ্য করেছেন। সেইসঙ্গে তাকে বলতে শোনা যায় , ‘আমি ভাল প্রোগ্রেস করছি কিন্তু কেমোথেরাপি চলাকালীন সবাই জানেন ভাল দিন এবং খারাপ দিন দুটোই থাকে।’

তবে সূত্রের খবর, ট্রুপিং দ্য কালারে রাজাকীয় উপস্থিতির অর্থ এমনটা নয় যে কেট মিডলটন আবার আগের মত অফিসিয়াল দায়িত্ব পালন করা শুরু করবেন। তিনি পরের সপ্তাহে গার্টার ডে এবং রয়্যাল অ্যাসকটে যোগ দেবেন না।

তেল বিক্রির চুক্তি বাতিল করলো সৌদি, বিপাকে যুক্তরাষ্ট্র

তবে গ্রীষ্মে কয়েকটি পাবলিক অ্যাপিয়ারেন্স দেবেন বলে আশাবাদী কেট। ট্রুপিং দ্য কালারে ৪২ বছরের বৃটিশ রাজবধূ কেট মিডলটনের পরনে ছিল সাদা-কালো হাঁটুঝুল গাউন, মাথায় একই রঙের টুপি, কানে হীরের দুল, হাতে কালো ক্লাচ। সঙ্গে ৩ সন্তান – প্রিন্স জর্জ, প্রিন্স লুইস ও প্রিন্সেস শার্লট। বাচ্চাদের পরনেও রাজকীয় পোশাক। অনেকেই কেটের নতুন করে এভাবে জনসমক্ষে আসা নিয়ে আপ্লুত। সুখবর শুনে কেউ কেউ বলছেন, ‘আমাদের ভাবী রানি’। যদিও অনেকেই মনে করছেন সাদা-কালো পোশাকেই লুকিয়ে যাবতীয় উত্তর।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.