Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

By Saiful IslamDecember 10, 2023Updated:December 10, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-১ আসনে নৌকা মার্কার মনোনিত প্রার্থী আব্দুস ছালামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একই আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের কর্মী ও জেলা স্বেচ্ছাসেবলীগ নেতা প্রদীপ বসুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রদীপ বসুকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

Advertisement

মারধরের শিকার প্রদীপ বসু জানান, মানিকগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুস ছালামের মেয়ের জামাই, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের নেতৃত্বে রানা, পারভেজ ও নুরু সহ প্রায় ১০/১৫ জন মিলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ক্লিনিকের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায়। ক্লিনিকের সিসি ক্যামেরায় হামলার ফুটেজ আছে। প্রদীপ বসু বলেন, তিন দিন আগে এনামুল হক রুবেল আমাকে ফোন দিয়ে বলেছে তুই উল্টা পাল্টা নির্বাচন করছিস কেন, নৌকার পক্ষে নির্বাচন না করে স্বতন্ত্রের পক্ষে নির্বাচন করস কেন? তিনি আরো বলেন, আমি একটু স্বাভাবিক হলেই তাদের বিরুদ্ধে মামলা করবো।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে এনামুল হক রুবেল বলেন, সে ছিল কোথায় আর আমি ছিলাম কোথায়? আমি ওকে মারবো কেন? কি স্বার্থ আছে আমার? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো অন্য কোন কাহিনী আছে। আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। আমি একটু পর তাকে দেখতে হাসপাতালে যাবো।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হামলার বিষয়টি অস্বীকার করে নৌকা মার্কার মনোনিত প্রার্থী আব্দুস ছালাম বলেন, মানুষ তো আছাড় খেয়েও হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ করলো আর হয়ে গেল? অভিযোগের সাপোর্টিং লাগে না? তুই আমাকে ফোন করস কোন সাহসে?

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, আমার কর্মীর ওপর হামলার ঘটনায় আমরা আইনের দ্বারস্থ হবো। বিষয়টি আমরা আইনিভাবে মোকাবিলা করবো।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, তার গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তাকে ওষুধ দেয়া হয়েছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদ্ন্ত) স্বপন কুমার সরকার বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa