Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে জামায়াতের সদস্যদের ওপর হামলার অভিযোগ
বরিশাল বিভাগীয় সংবাদ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে জামায়াতের সদস্যদের ওপর হামলার অভিযোগ

By Saiful IslamOctober 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে জামায়াতের ৩ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে জামায়াতের সদস্যদের ওপর হামলার অভিযোগ

Advertisement

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে ও নারায়ণপাশা গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মনিরুজ্জামান অজিবুল্লাহ (৩১) , মোহাম্মদ আল-আমিন (২৭) ও নাঈম আব্দুল্লাহ (৩৪)। তারা নিজেদের জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, হামলার সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন অভিযুক্তরা। অপরদিকে বিকেলে উপজেলা শহরে প্রতিবাদ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

ভুক্তভোগীরা জানান, সকালে নারায়ণপাশা গ্রামের আলতাফ হাওলাদার বাড়ি জামে মসজিদে জামায়াতে ইসলামীর একটি পরিচিতি সভা ছিলো। সভা শেষ করে আমিরাদ বাজারে পৌঁছালে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের ছেলে রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজের নেতৃত্বে ৪০-৫০ জন ছাত্রদলের নেতা-কর্মী আহত অজিবুল্লাহ ও আল-আমিনের ওপর হামলা চালায়। পরে তারা নারায়ণপাশা গ্রামে গিয়ে নাঈমের ওপরও হামলা চালায়। তাদের লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে বলে দাবি আহতদের।

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম মিরাজ বলেন, হামলার ঘটনা আমরাও শুনেছি। এ হামলার ঘটনায় ছাত্রদলের কেউই জড়িত নয়। তবে আহতদের মধ্যে নারায়ণপাশা গ্রামের নাঈম আব্দুল্লাহ আওয়ামী লীগের সমর্থক। তিনি উপজেলা ছাত্রলীগের সবশেষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী তার ওপরে হামলা চালাতে পারে বলেও ধারণা করেন তিনি।

এ বিষয়ে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের আমরা কোনো দলের মনে করি না, তারা দুর্বৃও্ব। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। শাস্তি না হলে এমন ঘটনা চলতেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীদের অভিযোগ শুনেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026

Latest News

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa