জুমবাংলা ডেস্ক : নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুরের ২০-২৫টি পরিবারের প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করার অভিযোগ উঠেছে সাবেক এমপি ইসরাফিল আলম ও তার স্ত্রী আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে। বর্তমানে প্রয়াত এমপি ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভিন বিউটি জমিগুলো জবরদখল করে রেখেছেন।

Advertisement

শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর মোড় এলাকায় ভুক্তভোগী পরিবারের অয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমি হারানো ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগে বলা হয়- উপজেলার কাশিমপুর গ্রামের ২০-২৫টি পরিবারের কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি গত ২০১৫ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি ইসলাফিল আলম ক্ষমতায় থাকাকালীন তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ও নিজে সম্পত্তিগুলো জবরদখল করেন। এরপর ওই সময় এমপি ইসরাফিল আলম প্রায় ৪০ বিঘা সম্পত্তির চারেদিকে ইটের প্রাচীর দিয়ে ঘিরে নিয়ে পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার গড়ে তোলেন। এর মধ্যে ইসলাফিল আলম সম্পত্তিগুলো দখলে রাখা অবস্থায় গত ২০২০ সালে মৃত্যুবরণ করলে তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি ওই সম্পত্তিগুলো জোরপূর্বক জবরদখলে রাখেন। বর্তমানেও সাবেক এমপি ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভিন বিউটি সম্পত্তিগুলো দখলে রেখেছেন।

অভিযোগে আরও বলা হয়- সম্পত্তির মালিকরা জমি দখলের প্রতিবাদ জানালে মালিকদের বিভিন্নভাবে মামলা, ভয়-ভীতি ও ক্রসভায়ারের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলে দিনের পর দিন অভিযোগ করে এবং ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি। সবাই শুধু সময়ক্ষেপণ করেছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো তাদের জমি হারিয়ে কষ্টে জীবনযাপন করছেন। দ্রুত সাবেক এমপি ইসরাফিল আলম ও তার স্ত্রী সুলতানা পারভিন বিউটির জবরদখলে রাখা সম্পত্তিগুলো ভুক্তভোগী পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। এ সময় উপস্থিত ছিলেন- জমি হারানো ভুক্তভোগী জালাল হোসেন, এবাদুল, এচাহক সরদার, আব্দুস সাত্তার, আনোয়ার, আজিম উদ্দিন, এরশাদ আলী, সাগর, মারিয়া খাতুন, বেলি বেগম, মিনোকাসহ অনেকেই।

এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক (প্রয়াত) এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন, আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় সম্পত্তিগুলো বৈধভাবে কিনে সেখানে একটি কৃষি খামার গড়ে তুলেছেন। আমার স্বামী ও আমি কারও সম্পত্তি অবৈধভাবে দখল করি নাই। শুধু সাদেকুলের কিছু জমি নিয়ে সরকারি মামলা চলছে তাই ওটা সমাধান করা সম্ভব হয়নি।

অক্টোবরে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেলের একাংশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.