Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ওসির বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, পালটাপালটি সংবাদ সম্মেলন
বিভাগীয় সংবাদ

ওসির বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, পালটাপালটি সংবাদ সম্মেলন

By Saiful IslamDecember 19, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) শাহিন মিয়ার বিরুদ্ধে ৬০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

ওসির বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, পালটাপালটি সংবাদ সম্মেলন

Advertisement

ওই স্ট্যাটাসে ইমতিয়াজ আহমেদ কাজল লিখেছেন, গত ১৩ ডিসেম্বর সুজন নামের এক আসামিকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার আশ্বাসে তার পরিবারের পক্ষ থেকে ৬০ হাজার টাকা ওসিকে ঘুস দেয়। উপজেলার শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির মিয়ার মাধ্যমে ঘুসের টাকা দেওয়া হয়। ঘুসের ৬০ হাজার টাকা নেওয়ার পরও ওসি আসামি সুজনকে না ছেড়ে কারাগারে পাঠায়। পরে টাকা দেওয়ার বিষয়টি গতকাল ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে জাকির মিয়া গণপরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজলকে জানান। ঘটনা জানার পর কাজল ওসিকে মোবাইলে ফোন দিয়ে টাকার বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি (ওসি) টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এরই মধ্য ওসি শাহিন আসামি সুজনের ভাগ্নে মোরসালিনকে ডেকে বুধবার বিকালে ৫৯ হাজার টাকা ফেরত দেন।

এ বিষয়ে ফেসবুকে লেখালেখি শুরু হলে কিশোরগঞ্জের পুলিশ সুপারের নজরে আসে। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বুধবার রাতেই ঘটনাটি তদন্ত করতে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিবকে নির্দেশ দেন। পরে শুরু হয় তদন্ত। এখনো তদন্ত চলমান আছে বলে জানা গেছে।

এ ঘটনা নিয়ে ফেসবুকসহ ভৈরবে তোলপাড় শুরু হলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যুবদল নেতা জাকির মিয়া ভৈরব প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে জাকির মিয়া বলেন, আসামি সুজন গ্রেফতারের বিষয়ে আমি ওসি শাহিনকে কোনো টাকা-পয়সা দেইনি। গণপরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল আমার নাম জড়িয়ে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজের অফিসে পালটা এক সংবাদ সম্মেলন করে ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, গ্রেফতার সুজনের আত্মীয়-স্বজনসহ অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন বুধবার ৬০ হাজার টাকা ঘুস নেওয়ার বিষয়টি আমাকে জানায়। ঘুসের টাকা ফেরতের ব্যবস্থা করে দিতে তারা আমাকে অনুরোধ করেন। তাদের অভিযোগ জানার পর আমি ওসিকে ফোন করে বিষয়টির সত্যতা জানতে চেষ্টা করি। তখন ওসি শাহিন ঘুসের কথা অস্বীকার করেন। সন্ধ্যায় জানতে পারি ওসি সুজনের স্বজনকে ডেকে ৫৯ হাজার টাকা ফেরত দিয়েছেন। কাজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি বলেই ওসি ঘুসের টাকা ফেরত দিতে বাধ্য হন।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ফেসবুকে ঘটনার স্ট্যাটাস দেখে কিশোরগঞ্জের পুলিশ সুপার ঘটনা তদন্ত করতে আমাকে ফোনে নির্দেশ দেন। আমি ঘটনার অভিযোগকারী কাজল, আসামির আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্তকাজ এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারব না।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে এ বিষয়ে মোবাইলে কথা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমি ফেসবুকে দেখে অবগত হওয়ার পর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিবকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। কেউ অভিযোগ করলে তার সত্যতা পেতে হবে। অনেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। ঘুস নেওয়ার প্রমাণ পেলে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa