Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ

By iNews DeskOctober 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি সরকারি পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত এসব তথ্য জানিয়েছেন।

BNP Leader

Advertisement

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল পুকুর থেকে মাছ লুটে নেতৃত্ব দিয়েছেন। ঘটনার সময় তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। তবে মামলায় তার নাম নেই। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপার চেষ্টা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মো. ইউনুস বলেন, আমি খাস পুকুর দেখাশোনার দায়িত্বে আছি। গতকাল সকাল ৭টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখি, তিনটি খাস পুকুরে জাল ফেলছে কিছু লোক। এ সময় তাদের মাছ ধরতে কে বলেছে– জিজ্ঞেস করলে নিজেকে বিএনপি নেতা দাবি করে জসিম উদ্দিন বলেন, ‘ইউএনও অনুমতি দিয়েছেন।’ বিষয়টি আমি ইউএনওকে জানালে তিনি তাদের পরিচয় জানতে চান এবং কাউকে মাছ তুলতে অনুমতি দেওয়া হয়নি বলে জানান। তারা প্রায় ২৫ কেজি মাছ লুট করেছে। পরে ৯৯৯-এ কল করলে কর্ণফুলী থানার এসআই বাশার গাজী এসে জালসহ সাতজনকে নিয়ে যান।’

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জসিম উদ্দীন বলেন, ‘একটি এক্সিডেন্টে এখানে আমার নাম চলে এসেছে। মাছ লুটের ঘটনায় আমি জড়িত না। ঘটনাস্থলে আমি ছিলাম না।’

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামিম বলেন, ‘খোঁজ নিয়ে মাছ লুটে জড়িত থাকার প্রমাণ মিললে ওই নেতার বিরুদ্ধে দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনাস্থল থেকে সাতজনকে আটকের কথা অস্বীকার করেছেন এসআই বাশার। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মনির হোসেনও কিছু জানাতে পারেননি। তিনি বলেন, মাছ লুটের ঘটনায় রাতে চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার এ কে এম সাজ্জাদ শাহ আমজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa