Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখার অভিযোগ সহকারী পরিচালকের বিরুদ্ধে
খুলনা বিভাগীয় সংবাদ

পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখার অভিযোগ সহকারী পরিচালকের বিরুদ্ধে

By Saiful IslamMarch 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি-অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তাদের কাছে হেনস্তার শিকার হয়েছেন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। এ সময় প্রায় এক ঘণ্টা তাকে আটকে রেখে হেনস্তার পাশাপাশি মানসিক নির্যাতন করা হয়। পরে কুষ্টিয়ার সাংবাদিক সংগঠনের নেতারা তাকে উদ্ধার করেন।

পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখার অভিযোগ সহকারী পরিচালকের বিরুদ্ধে

Advertisement

মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদ সংগ্রহের একপর্যায়ে দুপুর ১২টার দিকে ছবি তুলতে দেখলে পাসপোর্ট অফিসের রেকর্ড কিপার হাসানুজ্জামান ওরফে হাসানের নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য সাংবাদিক রাজু আহমেদকে নানান হুমকি-ধমকি দেন এবং জোরপূর্বক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের অফিস কক্ষে আটকে রাখেন। এ সময় ওই সাংবাদিককে নানাভাবে হেনস্তা করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাজু আহমেদ বলেন, সকালে পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। সেখানে একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলা শেষে দেখি অফিসের দ্বিতীয় তলায় রেকর্ড কিপার হাসানুজ্জামান কয়েকজন দালালের সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের ছবি তুলতে গেলে হাসানুজ্জামান ও কয়েকজন আনসার সদস্য আমাকে নানাভাবে হেনস্তা করেন এবং জোরপূর্বক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের অফিস কক্ষে নিয়ে যান। এ সময় সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আমাকে আটকে রাখেন এবং নানাভাবে হেনস্তা করেন। তিনি আমাকে পুলিশে দেওয়ার ও জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন। অনুমতি না নিয়ে পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহে গিয়েছি এজন্য আমাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়।

রাজু বলেন, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আমাকে বলেন, ‘পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহে এলে বা ছবি তুলতে হলে আমার অনুমতি লাগবে। বিনা অনুমতিতে ছবি তোলার নিয়ম নেই। আমি কে, তুমি আমাকে চেনো না। তোমাকে পুলিশে দেব। জেলের ভাত খাওয়াব।’ খবর পেয়ে সাংবাদিক সংগঠনের নেতারা এসে আমাকে উদ্ধার করেন। পরে সাংবাদিক সংগঠনের নেতাদের সামনে তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ম্যানেজ করার চেষ্টা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক বলেন, আমি কয়েক দিন আগে থেকে জানতাম ঢাকা পোস্টের সাংবাদিক রাজু আহমেদ পাসপোর্ট অফিসের দুর্নীতি-অনিয়ম ও দালাল চক্র নিয়ে সংবাদ সংগ্রহ করছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জানতে পারলাম পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহকালে ছবি তুলতে গেলে তাকে আটকে রাখা হয়েছে। ওই সাংবাদিককে আটকে হেনস্তা করা হয়েছে। পরে সাংবাদিক সংগঠনের নেতারা তাকে উদ্ধার করে। এ সময় ভুল স্বীকার করে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভুক্তভোগী সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে। সেসব নিয়ে সংবাদ সংগ্রহ করার জন্য রাজুকে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় দৈনিক দর্পন পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ বলেন, ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ পাসপোর্ট অফিসের দুর্নীতি-অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে আটকে রাখা হয়। নানাভাবে হেনস্তা করা হয়েছে। অনুমতি না নিয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে যাওয়ার কারণে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন রাজুকে আটকে হেনস্তা করেন। পুলিশে দেওয়ার ও জেল খাটানোর ভয়ভীতি দেখান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সরকারি অফিসে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের দায়িত্ব। এক্ষেত্রে পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে বা ছবি তুলতে অনুমতির প্রয়োজন নেই। সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। সাংবাদিককে আটকে রেখে হেনস্তা করায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, ওই সাংবাদিক অনুমতি ছাড়াই অফিসে এসে ছবি তুলেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার রুমে ডাকা হয়েছিল। তার সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa