Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন আলভীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে এক অভিনেত্রীর নাম
বিনোদন

আলভীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে এক অভিনেত্রীর নাম

By Shamim RezaMarch 1, 20263 Mins Read

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, ইকরার অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা রহস্যও দানা বেঁধেছে। অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন আত্মহননের পথ বেছে নেওয়ার পেছনে পারিবারিক কলহ এবং সহশিল্পীর সঙ্গে আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে সামনে এনে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট এই সন্দেহ আরও জোরালো করেছে।

অভিনেত্রীর নাম

Advertisement

ইকরার ঘনিষ্ঠজনদের মতে, এই ঘটনার সূত্রপাত এবং বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, প্রেমে মজেছেন আলভী ও তিথি! আর এই গুঞ্জনে ফাটল ধরে ইকরার সংসারে।

নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অভিনেত্রী তিথির জন্মদিন উপলক্ষে আলভী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছা জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসিমুখে দেখা যায়। ক্যাপশনে আলভী লেখেন, ‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ-সরল ও সুন্দর হোক তোমার জীবন।’

অন্যদিকে শোনা যাচ্ছে, নেপালে শুটিংয়ের কাজে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। পরনারীর সঙ্গে স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেননি বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা। শুধু তাই নয়, আলভী-ইকরার দাম্পত্য অশান্তির ইঙ্গিত মেলে মৃত্যুর ঠিক আগের দিন তাদের দুটি রহস্যময় পোস্টে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১৩ মিনিটে আলভী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল- ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’

আলভীর এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‌‘কেউ একজন কারও পুরো জীবন ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে… কান্নার চেয়েও এই পরিহাস আরও বেশি তীব্র।’

সামাজিকমাধ্যমে ইকরা ও আলভীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে নেটিজেনদের ধারণা, মৃত্যুর আগে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব ও তিক্ততা চরমে পৌঁছেছিল। যদিও স্ত্রীর মৃত্যুর খবর শুনে নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

অন্যদিকে, এই দুঃসংবাদে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিথি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইকরা এটা কী করলা! তুমি না অনেক স্ট্রং একটা মেয়ে বলতা! আর কী বলব, কিছু বলার ভাষা নাই। তাই বলে বাচ্চাটা এইভাবে তার মা-কে হারাবে! সারাজীবন বয়ে বেড়াবে এই কষ্ট! এখন একটা পরিবারের উপর দিয়ে কী যাবে সেটা বোঝার মতো বোধ সবার আছে। বাচ্চাটার সারাজীবন পড়ে আছে। বিভ্রান্তি না ছড়িয়ে একটু সহায় থাকার অনুরোধ করছি।’

জানা যায়, পুরো ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমে বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে জানা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa