জুমবাংলা ডেস্ক : দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

Salman Fazlur Rahman

Advertisement

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়সূত্রে জানা গেছে, রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান ডিবিকে বলেন, ‘আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর খেপে যাচ্ছেন। তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, ‘পুলিশ এতো ভালো কাজ করছে। সেনাবাহিনী কেন পারছে না। এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই।’

‘কতগুলো মামলা হবে আমরাও জানি না’ বলে ডিবির কর্মকর্তারা সালমান এফ রহমানকে জানালে তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ২ বছর জেল খেটেছি। সুতরাং সমস্যা হবে না।’

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

তিনি আরও বলেন, ‘আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে। কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে। তারা বেতন পাবে না। ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.