Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বভারতী উপাচার্যের সেই মন্তব্য শুনে যা বললেন অমর্ত্য সেন
আন্তর্জাতিক

বিশ্বভারতী উপাচার্যের সেই মন্তব্য শুনে যা বললেন অমর্ত্য সেন

By Saiful IslamJanuary 28, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন নোবেলজয়ী নন বলে দাবি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার এমন মন্তব্যের পর শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছেন এই অর্থনীতিবিদ। সাংবাদিকদের মুখে উপাচার্যের কথা শুনে তিনি হেসেই ফেললেন।

অমর্ত্য সেন

Advertisement

গত সোমবার বিকালে শান্তিনিকেতনে ফেরার পর মঙ্গলবার অমর্ত্য সেনকে চিঠি দিয়ে আবার জমি ফেরত চায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৩ শতাংশ জমি অমর্ত্য সেনের দখলে রয়েছে। দ্রুত সেই জমি ফিরিয়ে দিতে হবে।

এর কয়েক দিন পরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেন, অমর্ত্য সেন নোবেলজয়ী নন। সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী।

উপাচার্য বলেন, নোবেলের যে উইল তৈরি হয়েছিল সেই অনুযায়ী চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও বিশ্বশান্তি–এ পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয়ে থাকে। পরে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থ দিয়ে অর্থনীতিতে পুরস্কার চালু করে। এ পুরস্কারের নাম ব্যাঙ্ক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। তাই তাকে নোবেল পুরস্কার বলা যাবে না বলেই দাবি উপাচার্যের।

তবে তার এমন মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। অমর্ত্য সেনের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে যে দাবি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তা অনেকেই সমর্থন করেননি। তাদের বক্তব্য, নোবেল কমিটির ওয়েবসাইটে নোবেলজয়ীদের তালিকায় অমর্ত্য সেনের নাম রয়েছে। সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে না।

উপাচার্যের এ দাবির প্রেক্ষিতে অমর্ত্য অবশ্য কিছুই বলতে চাননি। উপাচার্যের মন্তব্য তাকে মনে করিয়ে দেওয়া হলে হাসতে হাসতে এই নোবেলজয়ী বলেন, এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।

জমি দখলে রাখার বিষয়ে তিনি বলেন, লিজের বাইরেও আমার বাবা কিছু জমি কিনেছিলেন। তার বাইরে আর কোনো জমি কেনা হয়নি। উনি কোন জমির তথ্য দিচ্ছেন, তা জানার আগ্রহ রয়েছে।

সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

‘অমর্ত্য সেন নোবেলজয়ী নন’, দাবি বিশ্বভারতী উপাচার্যের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

July 2, 2026
জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

July 2, 2026
খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

July 2, 2026

Latest News

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa