Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বের সর্ববৃহৎ আমবাগান কি আম্বানিদের, চাষ হয় ২০০ জাতের আম
আন্তর্জাতিক ওপার বাংলা

বিশ্বের সর্ববৃহৎ আমবাগান কি আম্বানিদের, চাষ হয় ২০০ জাতের আম

By Tarek HasanMarch 15, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তাঁর পরিবারের সদস্যদের শখের কথা কারোরই অজানা নয়। বিশেষ করে নীতা আম্বানির বিভিন্ন শখ রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনন্ত আম্বানিরও রয়েছে অসুস্থ বন্য প্রাণীদের চিকিৎসালয়। মোট কথা আম্বানি পরিবারের সব সদস্যই বেশ শৌখিনতার সঙ্গে জীবন যাপন করেন।

আমবাগান আম্বানি

Advertisement

তবে অনেকেই হয়তো জানেন না মুকেশ আম্বানির পছন্দের ফল আম। খাবারের ব্যাপারে আম্বানি পরিবারের বিশেষত্বের অংশ হিসেবেই তাদের রয়েছে নিজস্ব আমবাগান। সেই বাগানে চাষ হয় বিশেষ জাতের সব আমের।

শোনা যায়, মুকেশ আম্বানির এই বাগানের জুড়ি নেই গোটা দুনিয়ায়। বিশ্বের সবচেয়ে বড় আমবাগান নাকি আম্বানিদেরই। আবার কেউ কেউ বলে এটি এশিয়ার সবচেয়ে বড় আমবাগান। তবে কোনো দাবির পক্ষেই নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ না হলেও আমবাগানটি নেহাত ছোট বা মাঝারি নয়। গুজরাটে আম্বানিদের আমবাগান ৬০০ একরজুড়ে অবস্থিত। এই আমবাগানে রয়েছে দেশি-বিদেশি দেড় লাখ আমগাছ।

বর্তমানে ভারতের সবচেয়ে বড় আম রপ্তানিকারক সংস্থা হয়ে উঠেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই বাগানে আম চাষের ধরন এক্কেবারে আলাদা। বাগানের শীর্ষ দায়িত্বে রয়েছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

আম্বানি নিজেই এই আমবাগানকে সুবিশাল করে তুলেছেন। গুজরাটের এই আমবাগানটির নাম ‘ধীরুভাই আম্বানি’। লখিবাগ আমরাই বাগানে রয়েছে প্রায় ২০০টিরও বেশি জাতের আমগাছ। সেখানে পাবেন আম্রপালি, নীলম, রত্না, আলফানসো কেশর, সিন্ধু দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের আম, যেমন: ফ্লোডিলার, টমি অ্যাটকিনস কেন্ট, কেট, ইসরায়েলের লিলি, মার্কিন যুক্তরাষ্ট্রের মায়া।

জ্বালানি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল, প্রাকৃতিক সম্পদ, খুচরো ও টেলিযোগাযোগ ক্ষেত্রে ভারতজুড়ে ব্যবসার জাল রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কিন্তু এখন রিলায়েন্স বিশ্বের অন্যতম আম রপ্তানিকারকেও পরিণত হতে চলেছে। মুকেশ আম্বানির বাগানে চাষ করা আম বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে অন্যতম।

রিলায়েন্সের আম খুবই জনপ্রিয় ভারতের বাজারে। বাজারে আম্বানিদের আমের ‘আরআইএল’ ট্যাগ লাগানো থাকে। আমের পাশাপাশি এই বাগানে পেয়ারা, তেঁতুল, কাজু, ব্রাজিলিয়ান চেরি, পিচ, ডালিম ও কিছু ঔষধি গাছও চাষ করা হয়ে থাকে। রিলায়েন্সের পক্ষ থেকে আমকে বাজারজাত করার জন্য গঠন করা হয়েছে জামনগর ফার্মস প্রাইভেট লিমিটেড।

কথিত আছে, রিলায়েন্স আনন্দে নয় বরং বাধ্য হয়েই আমবাগান করেছে। আসলে গুজরাটের জামনগরের রিলায়েন্সের একটি শোধনাগার রয়েছে। যেটি বিশ্বের বৃহত্তম শোধনাগারগুলোর একটি। দূষণ রুখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে একাধিকবার এই সংস্থাকে নোটিশ পাঠানো হয়। ফলে একপ্রকার চাপে পড়েই পরিবেশ রক্ষার পাশাপাশি শোধনাগারের বর্জ্য কাজে লাগিয়ে আমবাগান করে লাভের কথা ভাবে রিলায়েন্স। আমবাগানের নাম রাখা হয় মুকেশ আম্বানির প্রথম বস ধীরুভাইয়ের নাম অনুযায়ী।

জামনগর রিফাইনারির কাছে অনুর্বর জমিতে আমগাছ লাগানোর কাজ শুরু হয়। জমিটি আম চাষের জন্য উপযুক্ত না হলেও নানা প্রযুক্তির সাহায্যে তা ব্যবহারের উপযোগী করে তোলে। বর্তমানে এই বাগানে উৎপাদিত আম বিশ্বের বহু দেশে রপ্তানি করা হয়। রিলায়েন্স তার বাগানে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিয়েছে এবং প্রতিবছর কৃষকদের মধ্যে প্রায় এক লঅখ গাছ বিতরণ করে।

চাকার বদলে ধারালো ব্লেড

বাগানের জল আসে রিলায়েন্স কোম্পানির প্ল্যান্ট থেকে। প্ল্যান্টে বিশেষ উপায়ে শোধন করে নেওয়া হয় সাগরের জল। আম্বানির বাগানে উৎপাদিত আমের চাহিদা এনআরআই গুজরাটিদের মধ্যে সবচেয়ে বেশি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

July 5, 2026
আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

July 5, 2026
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026

Latest News

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa