আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ১১তম শিল্প উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ও ১০ নভেম্বর টেক্সাসের ইউনিভার্সিটি অব হোস্টনে উৎসবটি অনুষ্ঠিত হবে। ইসলামিক আর্ট সোসাইটি এই শিল্প উৎসবের আয়োজন করেছে। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পী ও শিল্পপ্রেমীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ‘ইসলামী শিল্প উৎসব’ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামী শিল্পের উৎসব।

silpo utsob

Advertisement

দুই দিনব্যাপী শিল্পোৎসবে থাকবে ইসলামী শিল্পকর্মের প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কমেডি শো ও সুফি গানের আয়োজন। আয়োজকরা আশা করছেন, সমগ্র আমেরিকায় ইসলামী শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক দশক যাবৎ শিল্প উৎসবটি আমেরিকার শিল্পী ও শিল্পোমোদীদের দৃষ্টি আকর্ষণ করে আসছে, বিশেষ করে তাদের মধ্যে সংযোগ, সহযোগিতা ও আলাপের সুযোগ করে দিয়েছে।

এটি শিল্পীদের মধ্যে যোগাযোগ তৈরি, সহযোগিতা বৃদ্ধি ও পরস্পরকে অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্মও বটে। এছাড়া, এখানে তরুণ ও শিক্ষানবিশ শিল্পীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করে।

২০২৪ সালের উৎসবে স্পেনের ‘আল ফিরদাউস এনসেম্বল’ (সাংস্কৃতিক সংগঠন), আমেরিকার বিখ্যাত মুসলিম কমেডিয়ান প্রিচার মোস অংশ নেবেন। উৎসবে আগ্রহীদের জন্য ইসলামী শিল্পকলার ওপর কর্মশালা থাকবে।

কমলার জয়ের জন্য পূজার আয়োজন তেলেঙ্গানা রাজ্যের পুরোহিতরা

উৎসবে ৫০ জন শিল্পীর পাঁচ হাজারেরও বেশি শিল্পকর্ম এতে প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা তা দেখার ও কেনার সুযোগ পাবে। ফলে তারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উপস্থিত ক্যালিগ্রাফি তৈরি, মেহেদি দেওয়া, পেইন্টিং করানোর সুযোগ থাকবে।

সূত্র : ইসলামিক আর্ট সোসাইটি ডটঅর্গ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.