Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক আমি জিততে পছন্দ করি, ইরানে আমার চূড়ান্ত লক্ষ্য জয়ী হওয়া : ট্রাম্প
আন্তর্জাতিক

আমি জিততে পছন্দ করি, ইরানে আমার চূড়ান্ত লক্ষ্য জয়ী হওয়া : ট্রাম্প

By Shamim Rezaজানুয়ারি 14, 20262 Mins Read

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার চূড়ান্ত লক্ষ্য হলো জয়ী হওয়া। তিনি বলেন, ‘আমি জিততে পছন্দ করি।” মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প

Advertisement

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠিন পদক্ষেপ’ নেবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুারি) সিবিএস নিউজকে ট্রাম্প জানান, ইরানে বিক্ষোভকারীদের জন্য অনেক উপায়ে সহায়তা আসছে। আমাদের দিক থেকে অর্থনৈতিক সহায়তাও রয়েছে।

তিনি দাবি করেন, ইরানি কর্তৃপক্ষ বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে হত্যা করেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো স্পষ্ট নয় বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কতজনকে (ইরান) হত্যা করেছে- এ বিষয়ে কেউই আমাদের সঠিক সংখ্যা দিতে পারেনি। তবে মনে হচ্ছে সংখ্যাটি উল্লেখ্যযোগ্য হতে পারে।”

ইরানে চূড়ান্ত লক্ষ্য কী জানতে চাইলে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, “শেষ লক্ষ্য হলো জয়ী হওয়া। আমি জিততে পছন্দ করি।”

সাক্ষাৎকারটি ট্রাম্পের মিশিগান সফরের সময় নেওয়া হয়, যেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন ও অর্থনীতির ওপর ভাষণ দেন।

ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “ইরানে যা ঘটছে তা আমরা দেখতে চাই না। আপনারা জানেন, তারা যদি প্রতিবাদ করতে চায় সেটি এক বিষয়, কিন্তু যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করতে শুরু করে এবং এখন আপনারা আমাকে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করতে যাওয়ার খবর দিয়েছেন- আমরা দেখব তাদের জন্য এর পরিণতি কী হয়। এটি তাদের জন্য মোটেও ভালো হবে না।”

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও সতর্ক করে বলেছিলেন যে, ইরানে বিক্ষোভকারী নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, ইরান সরকার সেই সীমা ইতিমধ্যেই অতিক্রম করেছে।

তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন, কিছু বন্দি ‘মোহারেবেহ’ বা ‘স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করার’ মতো গুরুতর অভিযোগের সম্মুখীন হতে পারেন, যার শাস্তি মৃত্যুদণ্ড।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “উদ্বেগ বাড়ছে যে ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও ভীতি প্রদর্শনের জন্য আবারও দ্রুত বিচার ও যথেচ্ছ মৃত্যুদণ্ড কার্যকরের পথ বেছে নিতে পারে।”

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ ২৬ বছর বয়সী এরফান সোলাতানি নামের একজন বিক্ষোভকারীর ঘটনা প্রকাশ করেছে। গত সপ্তাহে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, সোলাতানিকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারের মধ্যেই তার ফাঁসি কার্যকর হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa