জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় বলেছেন, “আমরা চাঁদাবাজি করি না এবং কাউকেই চাঁদাবাজি করতে দেবো না।”

তিনি আরও জানান, “দুর্নীতি আমরা বরদাস্ত করি না। দুর্নীতির জট আমরা পরিষ্কার করে দেব। যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষের জীবন ধ্বংস করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রমাণ পেলেই তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “এ দেশ থেকে আর কেউ ব্যাংক লুট করতে পারবে না। শেয়ারবাজার লুণ্ঠন বা উন্নয়ন প্রকল্পের টাকা বিদেশে পাচার করার সুযোগও থাকবে না। যারা পূর্বে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ তায়ালার তৌফিক হলে সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “যে এলাকা বেশি বঞ্চিত ও নির্যাতিত হয়েছে, সেখান থেকেই উন্নয়নের ধারা শুরু হবে। মামু-খালু বা ব্যক্তিগত সুপারিশ এখানে কোনো প্রভাব ফেলবে না। সবকিছু ন্যায় ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।”
জনসভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং পটুয়াখালী জেলার অন্যান্য চারটি আসনের মনোনীত প্রার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


