মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার প্রয়োজন নেই। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে এবং ইরানের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব হবে না। তবে তিনি জানান, বর্তমানে এমন কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না। কারণ সংশ্লিষ্ট ইউরেনিয়াম মাটির গভীরে বা সুরক্ষিত স্থানে সংরক্ষিত রয়েছে।
আলোচনার একপর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করার কোনো ইচ্ছা তাঁর নেই। তবে ভবিষ্যতে যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা বা চুক্তি হয়, তাহলে দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তিনি ইরানের নেতার প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



