Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শিবালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
ঢাকা বিভাগীয় সংবাদ

শিবালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

By iNews DeskSeptember 24, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনাবাদ উচ্চ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান লিটনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

শিবালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

Advertisement

মফিজুর রহমান লিটনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী ও অভিভাবকসহ মোট ১০৮ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন।

অভিযোগে বলা হয়, যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান লিটন শিক্ষার্থীদের নিকট থেকে সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় করেন। এস.এস.সি পরীক্ষা পূর্ববর্তী টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের নিকট হতে ভুল সংশোধন, সার্টিফিকেট প্রদান, মার্কশিট প্রদানসহ বিভিন্ন কাজে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করেন। বিভিন্ন শিক্ষক এর নিকট থেকে নানা অজুহাতে অর্থ আদায় করেন। আয়া নিয়োগেও প্রধান শিক্ষক মফিজুর রহমান লিটন কয়েক লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এভাবে বিভিন্ন অজুহাতে প্রধান শিক্ষক স্কুলের বহু টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়েরকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

সোমবার দুপুরে যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ে তদন্ত কার্যক্রমের প্রথমদিনে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের বক্তব্য নেয়া হলেও প্রধান শিক্ষক মফিজুর রহমান লিটন অনুপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মফিজুর রহমান লিটনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তদন্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের বলেন, তদন্ত কার্যক্রমের প্রথম দিনে আট জন শিক্ষার্থী ও অভিভাবকের বক্তব্য নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদেরও বক্তব্য নেয়া হবে। তদন্ত কার্যক্রম এখনও চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa