আন্তর্জাতিক ডেস্ক : শেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে নতুন ভিসানীতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে বলা হয়, এখন ভারত থেকে শেনজেনভুক্ত সব দেশের জন্য ভিসার আবেদন করা যাবে। এই ভিসার মেয়াদও থাকবে অনেকদিন। এতে করে ইউরোপের ২৯টি দেশে এই ভিসা দিয়ে যাওয়া যাবে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত ১৮ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এখন থেকে ভারতীয়রা শেনজেন ভিসায় নতুন সুবিধা পাচ্ছেন। আগেই এই ঘোষণা দেওয়া হয়েছিল।

শেনজেন ভিসার আওতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য দেশ এবং এ জোটের বাইরের দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

এবারের নীতি ভারতীয়দের দীর্ঘ সময় শেনজেনভুক্ত দেশে থাকার সুবিধা দিচ্ছে। আগে ভ্রমণ বেশি করা ব্যক্তিরা একাধিক বছর থাকতে পারবেন শেনজেনভুক্ত দেশে।

নতুন নীতিতে বলা হয়, ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে পারবেন। পরে পাঁচ বছরের ভিসাও পাবেন তারা। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিবাসন আরও সহজ করতেই এই ব্যবস্থা বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.