Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সুজনের শখের কুল বাগান থেকে বছরে আয় ১২ লাখ টাকা
খুলনা বিভাগীয় সংবাদ

সুজনের শখের কুল বাগান থেকে বছরে আয় ১২ লাখ টাকা

By Tarek HasanJanuary 18, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কচুয়া উপজেলা কৃষি অফিসার মো. মামুনূর রশিদ বলেন, ‘সুজন গোলদার ২০২২-২৩ অর্থবছরে আমাদের এখান থেকে কুল চাষের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। এরপরে এসএসিপি প্রকল্পের আওতায় তাকে আমরা সার, কীটনাশক ও চারা দিয়ে সহায়তা করেছি।’

শখের কুল বাগান

বাগেরহাটে শখের বসে ভারত সুন্দরী ও বল সুন্দরী জাতের কুল চাষ করে সফল হয়েছেন সুজন গোলদার নামের এক কৃষি উদ্যোক্তা।

পল্লী সঞ্চয় ব্যাংক কচুয়া শাখায় কর্মরত সুজন ২০২১ সালে নিজ পরিবারের চাহিদা মেটানোর জন্য বসতবাড়ির আঙ্গিনায় ২০টি বল সুন্দরী জাতের কুলের চারা রোপণ করেন। ভালো ফলন পাওয়ায় জমি ও গাছের পরিমাণ বাড়াতে থাকেন তিনি। বর্তমানে তার পাঁচ বিঘা জমির তিনটি প্লটে ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল গাছ রয়েছে ১ হাজার ৬০০টি। এখান থেকেই বছরে তিনি আয় করছেন ১০ থেকে ১২ লাখ টাকা।

বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামে সুজন গোলদারের অ্যাগ্রো বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে রসালো মিষ্টি ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের। কুলের ভারে নুইয়ে পড়া প্রতিটি গাছে ধরে আছে ৩০ থেকে ৩৫ কেজি করে কুল। তিনটি প্লটে প্রায় ৫ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের এই কুল চাষ করছেন সুজন গোলদার। বর্তমানে তার বাগানে কুল গাছ রয়েছে প্রায় ১ হাজার ৬০০টি। আর বাগানের পরিচর্যায় কাজ করছেন আটজন।

কৃষি উদ্যোক্তা সুজন গোলদার বলেন, ‘২০২১ সালে শখের বসে খুলনার পাইকগাছা থেকে বল সুন্দরী জাতের ২০টি চারা সংগ্রহ করি। এরপর পরিবারের চাহিদা মেটানোর জন্য বসতবাড়ির আঙ্গিনায় চারাগুলো রোপণ করি। ভালো ফলন পাওয়ায় কচুয়া কৃষি অফিস থেকে কুল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করি এবং দুটি প্লটে প্রায় ৪ বিঘা জমিতে বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের ১২০০ চারা রোপণ করি।

‘২০২২ সালে ভালো ফলন ও লাভ হওয়ায় জমি ও গাছের পরিমাণ আরও বাড়াতে থাকি। বর্তমানে আমার ৫ বিঘা জমির তিনটি প্লটে ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল গাছ রয়েছে প্রায় ১ হাজার ৬০০টি। প্রতিদিন এই বাগান থেকে আমি ১০ থেকে ১২ মণ কুল সংগ্রহ করছি। এখান থেকেই বছরে আয় হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা।

তিনি বলেন, ‘যার প্রতি মণ কুল বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। আমার এখানে আটজন কর্মরত রয়েছেন। যারা গাছের পরিচর্যা থেকে শুরু করে ফল সংগ্রহ ও স্থানীয় হাট বাজারে বিক্রি করে থাকেন। এ ছাড়া পার্শ্ববর্তী পিরোজপুর জেলা থেকেও অনেক পাইকারি কুল ব্যবসায়ী আমার বাগান থেকে ফল সংগ্রহ করে থাকেন।’

বাগানে কর্মরত বিষখালি গ্রামের তপন মিস্ত্রি বলেন, ‘আমি গত এক বছর যাবত এই বাগানে কাজ করছি। আমাদের এখানে বল সুন্দরী, ভারত সুন্দরী ও কাশ্মীরি জাতের তিনটি কুল রয়েছে। আমরা মূলত কোনো রাসায়নিক সার ছাড়াই শুধুমাত্র জৈব সার যেমন, সরিষা খৈল, ভার্মি কম্পোস্টসহ বিভিন্ন জৈব সার ব্যবহার করে গাছ তৈরি করেছি। এ কারণে আমাদের গাছে ভালো ফলনের পাশাপাশি ফলের সাইজও অনেক বড় হয়। এই ফলগুলো আমরা স্থানীয় বাধাল বাজারে বিক্রি করি। এ ছাড়া অনেক পাইকারি ব্যবসায়ীরা বাগান থেকে ফল সংগ্রহ করেন।’

কচুয়া উপজেলার আন্দামানিক গ্রামের বাসিন্দা সুবীর মন্ডল বলেন, ‘আমি মূলত সুজনের বাগান দেখতে এসেছি। বাগানে ফল দেখে আসলেই আমি মুগ্ধ হয়েছি। প্রতিটা গাছে এত পরিমাণ ফল হয়েছে যে, ফলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে। আমারও ইচ্ছা আছে এমন একটি বাগান করার। তাই সুজনের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নিয়েছি।’

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চুয়াডাঙ্গায়, দুশ্চিন্তায় কৃষক

কচুয়া উপজেলা কৃষি অফিসার মো. মামুনূর রশিদ বলেন, ‘সুজন গোলদার ২০২২-২৩ অর্থবছরে আমাদের এখান থেকে কুল চাষের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। এরপরে এসএসিপি প্রকল্পের আওতায় তাকে আমরা সার, কীটনাশক ও চারা দিয়ে সহায়তা করেছি।

‘এ ছাড়া কচুয়াতে দিন দিন উচ্চ ফলনশীল জাতের বল সুন্দরী, ভারত সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল চাষের আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমরা আগ্রহী নতুন উদ্যোক্তা ও কৃষকদের কুল চাষের ওপর প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা প্রদান করছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১২ আয় কুল খুলনা টাকা থেকে বছরে বাগান বিভাগীয় লাখ শখের সংবাদ সুজনের
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.